সুনামগঞ্জ , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী চুমু বা আদরের আড়ালে শৈশবের অস্বস্তি ও ট্রমার গল্প জামালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যয় স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন জগন্নাথপুরে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেফতার ৪ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎জামালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর দুই প্রতিবন্ধী সন্তান পেল হুইলচেয়ার
জনবল সংকটে চরম স্বাস্থ্যসেবা বঞ্চনা, হিমসিম খাচ্ছেন দায়িত্বপ্রাপ্তরা

মাত্র দুই চিকিৎসকেই চলছে তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স

  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৯:২৩:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৯:২৪:৩৭ পূর্বাহ্ন
মাত্র দুই চিকিৎসকেই চলছে তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চরম জনবল সংকট বিরাজ করায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার সাত ইউনিয়নের তিন লক্ষাধিক মানুষ। মাত্র দুইজন চিকিৎসক দিয়ে প্রতিদিন পাঁচ থেকে ছয় শতাধিক রোগীর চিকিৎসা দিতে গিয়ে রীতিমতো হিমসিম খেতে হচ্ছে দায়িত্বপ্রাপ্তদের।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭৮ সালে তাহিরপুর-বাদাঘাট সড়কের পাশে ৩১ শয্যাবিশিষ্ট এই হাসপাতালটি নির্মিত হয়। শুরু থেকেই জনবল সংকট ছিল। ২০১৯ সালের ২৫ জানুয়ারি নতুন ভবন নির্মাণের মাধ্যমে হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় জনবল নিয়োগ না দেওয়ায় দীর্ঘদিন কার্যক্রম পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। পরবর্তীতে কিছু জনবল ও যন্ত্রপাতি সরবরাহ করা হলেও কাক্সিক্ষত স্বাস্থ্যসেবা আজও নিশ্চিত হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাসপাতালটিতে অনুমোদিত ১২৪টি পদের বিপরীতে বর্তমানে ৬৮টির বেশি পদ শূন্য রয়েছে। ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র ২ জন, বাকি ১১টি পদ শূন্য। আবাসিক চিকিৎসক, মেডিসিন, গাইনি, সার্জারি ও অ্যানেসথেসিয়াসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলো কার্যত অচল।
২১ জন নার্সের মধ্যে বর্তমানে কর্মরত আছেন মাত্র ১০ জন, এর মধ্যে ৩ জন শিক্ষা ছুটিতে রয়েছেন। ৪ জন মিডওয়াইফের মধ্যে রয়েছেন মাত্র ১ জন। ল্যাব টেকনিশিয়ান, রেডিওলজিস্ট ও ফার্মাসিস্টের পদগুলো দীর্ঘদিন ধরে সম্পূর্ণ শূন্য পড়ে আছে। প্রশাসনিক, তৃতীয় ও চতুর্থ শ্রেণির বহু পদও শূন্য থাকায় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ভেঙে পড়েছে।
হাসপাতাল সূত্র জানায়, প্রতিদিন গড়ে ৫-৬ শতাধিক শিশু, নারী, পুরুষ ও বৃদ্ধ নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসেন। সীমিত জনবল ও সুযোগ-সুবিধা নিয়ে কর্মরতরা সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছেন। কিছু ওষুধের সংকট থাকলেও তা কয়েক দিনের মধ্যে পূরণ হবে বলে জানানো হয়েছে। চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, চিকিৎসক সংকট এখানে নিত্যদিনের সমস্যা। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সাময়িকভাবে চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও অল্প সময়ের মধ্যেই বদলি হয়ে যান তারা। ফলে আবারও আগের সংকট দেখা দেয়। নামমাত্র সেবা নিয়ে অনেক রোগীকেই জেলা শহর সুনামগঞ্জ কিংবা বেসরকারি হাসপাতালে ছুটতে হচ্ছে।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ আহমেদ বলেন, চিকিৎসক ও অন্যান্য জনবল সংকট এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির জন্য নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পাঠানো হচ্ছে। বর্তমানে মাত্র দুইজন চিকিৎসক দিয়ে প্রতিদিন পাঁচ থেকে ছয় শত রোগীর সেবা দিতে গিয়ে আমাদের চরম চাপের মুখে পড়তে হচ্ছে। তারপরও সবাই সর্বোচ্চ চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, ওষুধের বড় কোনো সংকট নেই। যে কয়েকটি ওষুধের ঘাটতি রয়েছে, তা আগামী সপ্তাহের মধ্যেই পূরণ হবে। আমি যোগদানের আগেও এসব সংকট ছিল। সীমাবদ্ধতার মধ্যেও আমরা রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার

আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার