সুনামগঞ্জ , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা
দোয়ারাবাজারে আহাদ হত্যা

এক মাসেও রহস্য উদ্ঘাটন হয়নি, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৯:২২:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৯:২২:০৪ পূর্বাহ্ন
এক মাসেও রহস্য উদ্ঘাটন হয়নি, বিচার নিয়ে শঙ্কায় পরিবার
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী নরসিংপুর ইউনিয়নে আহাদ মিয়া (৪৪) হত্যাকা-ের এক মাস পেরিয়ে গেলেও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। উপজেলা সীমান্তে এই হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। অন্যদিকে, আসামিপক্ষ কর্তৃক পাল্টা মামলা দিয়ে মূল ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে, যা নিহতের পরিবারকে চরম নিরাপত্তাহীনতায় ফেলেছে। ঘটনার সূত্রপাত গত বছরের ১৪ ডিসেম্বর রাতে। রাগারপাড় গ্রামের মৃত আফতর আলীর ছেলে আহাদ মিয়াকে তার পরিচিত কয়েকজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন ১৫ ডিসেম্বর ভারতের মেঘালয় রাজ্যের কালাটেক বস্তির একটি স্কুলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশ। ১৭ ডিসেম্বর বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হয়। ১৮ ডিসেম্বর দ্বিতীয় দফায় ময়নাতদন্ত শেষে তাকে দাফন করা হয়। পুলিশ ও ময়নাতদন্ত সূত্র নিশ্চিত করেছে, বাংলাদেশ ও ভারত - উভয় দেশের সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গত ২১ ডিসেম্বর নিহতের বড়ভাই আবদুল কাইয়ুম বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এখন পর্যন্ত নজরুল ইসলাম নামে একজনকে আটক করলেও বাকিরা অধরা। এদিকে আহাদ হত্যা মামলা থেকে বাঁচতে আসামিপক্ষ কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ উঠেছে। গত ৩০ ডিসেম্বর মামলার চার আসামির ভাই মাহমুদ আলী বাদী হয়ে নিহতের ভাই (হত্যা মামলার বাদী) সহ আটজনের বিরুদ্ধে গরু-মহিষ লুটপাটের একটি মামলা দায়ের করেন। নিহতের পরিবারের দাবি, হত্যাকা-ের পর দায় এড়াতে এবং বাদীপক্ষকে চাপে রাখতে আসামিরা নিজেদের গবাদিপশু অন্যত্র সরিয়ে নিয়ে এই মিথ্যে নাটকের আশ্রয় নিয়েছে আসামি পক্ষ। মামলার বর্তমান অবস্থা সম্পর্কে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, আহাদ হত্যা মামলার আসামিরা আত্মগোপনে থাকায় তাদের গ্রেফতার করতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে আমরা ডিজিটাল ট্র্যাকিংসহ সব ধরনের প্রযুক্তি ব্যবহার করে তদন্ত চালিয়ে যাচ্ছি। দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা হবে। এক মাস অতিবাহিত হলেও বিচার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার। তারা বলছেন, আসামিরা প্রভাবশালী হওয়ায় মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা

দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা