সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ

‘শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি বীরবিক্রম সম্মাননা পদক’ পাচ্ছেন আবু আলী সাজ্জাদ হোসাইন

  • আপলোড সময় : ১৫-০১-২০২৬ ১০:৪৮:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৬ ১০:৪৮:০৯ পূর্বাহ্ন
‘শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি বীরবিক্রম সম্মাননা পদক’ পাচ্ছেন আবু আলী সাজ্জাদ হোসাইন
স্টাফ রিপোর্টার :: এবার ‘শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি বীরবিক্রম সম্মাননা পদক’ পাচ্ছেন সুনামগঞ্জের কৃতী সন্তান বরেণ্য লেখক, সাংবাদিক, আইনজীবী আলহাজ্ব আবু আলী সাজ্জাদ হোসাইন। আজ বৃহ¯পতিবার (১৫ জানুয়ারি) শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির বার্ষিক সাধারণ সভায় এই সম্মাননা পদক প্রদান করা হবে। সন্ধ্যা ৬টায় লাইব্রেরি মিলনায়তনে সভাটি শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। আবু আলী সাজ্জাদ হোসাইনের জন্ম জন্ম ১৯৪৭ সালের ২৯ অক্টোবর। সুনামগঞ্জ শহরের আরপিননগর এলাকার তালুকদার বাড়িতে। এখন তিনি পৌর শহরের বনানীপাড়া এলাকায় বসবাস করছেন। তিনি ১৯৬৪ সালে সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে ১৯৬৬ সালে এইচএসসি এবং একই কলেজ থেকে ১৯৬৮ সালে বিএ পাস করেন। তিনি ১৯৭০ সালে ঢাকা সেন্ট্রাল ল’ কলেজ থেকে আইন কোর্স সমাপ্ত করেন। দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ল’ ডিগ্রি লাভ করেন। ১৯৭৩ সালে আইন পেশায় সুনামগঞ্জ বারে যোগদান করেন এবং ১৯৭৮ সালে সুপ্রিম কোর্ট বারের সদস্য হন। লেখাপড়ার পাশাপাশি সাংবাদিকতা দিয়ে পেশা জীবন শুরু করে পরবর্তীতে তিনি সুনামগঞ্জের একজন প্রথিতযশা আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। দৈনিক পয়গাম, দৈনিক পূর্বদেশ, সাপ্তাহিক হলিডে, দৈনিক বাংলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এবং সাপ্তাহিক নও-বেলাল ও সাপ্তাহিক বিন্দু বিন্দু রক্তে পত্রিকার কার্যনির্বাহী স¤পাদকসহ স্থানীয় পত্রপত্রিকা ও সাময়িকী সম্পাদনার সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯৫ সালে আবু আলী সাজ্জাদ হোসাইনের লেখা ‘সুনামগঞ্জ জেলার ইতিহাস ও ঐতিহ্য’ প্রকাশিত হয়। এটি প্রকাশের মাধ্যমে জেলার ইতিহাস ও ঐতিহ্য চর্চার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। এর আগে সুনামগঞ্জের ইতিহাস-ঐতিহ্য নিয়ে এতো সমৃদ্ধ প্রকাশনা ছিল না। এটি সুনামগঞ্জের এক অনন্য দলিল। পরবর্তীতে তাঁর লেখা আরেকটি গ্রন্থ ‘ফিরে দেখা হজ্ব’ প্রকাশিত হয়। তিনি লেখালেখি ও আইন পেশার পাশাপাশি জেলার সাংস্কৃতিক কর্মকা-েও জড়িত ছিলেন। আবু আলী সাজ্জাদ হোসাইন জেলা আইনজীবী সমিতির সাধারণ স¤পাদক পরে সভাপতি, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ স¤পাদক, জেলা বাস্তবায়ন কমিটির সহসভাপতি, সুনামগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক পরে সভাপতি, দীর্ঘদিন সুনামগঞ্জ জেলার সরকারি কৌঁসুলি (পিপি) হিসেবে সুনাম ও মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় আইনজীবী সমিতি, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এখনও আইন পেশা ও লেখালেখিতে তিনি সক্রিয়। শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ স¤পাদক অ্যাডভোকেট খলিল রহমান বলেন, লাইব্রেরির পর পক্ষ থেকে এক বছর পর পর একজন গুণীজনকে এই পদক দেওয়া হয়। এর আগে চারজন এই পদক পেয়েছেন। এবার আবু আলী সাজ্জাদ হোসাইনের মতো একজন গুণী মানুষকে এই সম্মাননা জানাতে পেরে আমরা নিজেরা গর্ববোধ করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী