সুনামগঞ্জ , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব একটু রোদের ঝিলিক, ধান শুকাতে ব্যস্ত কৃষক দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় লোকবলের অভাবে চালু হচ্ছে না আইসিইউ, আড়াই বছর ধরে কক্ষ তালাবদ্ধ

জামালগঞ্জে স্থায়ী সিএনজি স্ট্যান্ড স্থাপনের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১৫-০১-২০২৬ ১০:৩৮:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৬ ১০:৩৮:৫৪ পূর্বাহ্ন
জামালগঞ্জে স্থায়ী সিএনজি স্ট্যান্ড স্থাপনের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জে স্থায়ী সিএনজি স্ট্যান্ড স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাচনাবাজার বণিক কল্যাণ সমিতি ও উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে সাচনাবাজার সিএন্ডবি রোডের অস্থায়ী সিএনজি স্ট্যান্ডে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সাচনাবাজার বণিক কল্যাণ সমিতির সাংগঠনিক স¤পাদক মো. খুরশিদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাচনাবাজার বণিক কল্যাণ সমিতির সহসভাপতি ও সাবেক উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, সহসভাপতি ও সদর ইউপি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, মো. আলাই মিয়া, সাধারণ স¤পাদক আসাদ আল আজাদ, সহসাধারণ স¤পাদক মো. সেলিম আহমদ, সিএনজি স্ট্যান্ড ম্যানেজার বুরহান উদ্দিন, ইয়াসিন তালুকদার, বিভিন্ন ব্যবসায়ী, সিএনজি চালক, পরিবহন শ্রমিক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় বক্তারা বলেন, জামালগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে সিএনজি চালিত যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত একটি স্থায়ী সিএনজি স্ট্যান্ড স্থাপন করা হয়নি। এতে বাজারের প্রধান প্রধান সড়ক ও সিএন্ডবি সড়কের দুপাশে যত্রতত্র যানবাহন দাঁড়িয়ে থাকছে। ফলে সড়কে চলাচল ব্যাহত হচ্ছে এবং বাজার এলাকায় প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে স্কুল, কলেজগামী শিক্ষক ও শিক্ষার্থীদের সময় নষ্ট হচ্ছে। ব্যস্ত সময়গুলোতে সাধারণ পথচারী ও ক্রেতাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত একটি নির্দিষ্ট সিএনজি স্ট্যান্ড স্থাপন না করা হলে এ যানজট আরও ভয়াবহ আকার ধারণ করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স