সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

হোটেল-রেস্তোরাঁয় সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি

  • আপলোড সময় : ১৫-০১-২০২৬ ১০:৩৬:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৬ ১০:৩৬:৩৬ পূর্বাহ্ন
হোটেল-রেস্তোরাঁয় সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি
হোটেল ও রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন শ্রমিক নেতারা। বুধবার সকালে সুনামগঞ্জ জেলা হোটেল ও রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, সুনামগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া স্মারকলিপিটি গ্রহণ করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক ফবলু মিয়া, যুগ্ম আহ্বায়ক সুরঞ্জিত দাস ও টিটু দাস, সদস্য মতিউর রহমান এবং হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ৫ মে ২০২৫ তারিখে হোটেল ও রেস্তোরাঁ সেক্টরের শ্রমিকদের জন্য সরকার ঘোষিত ন্যূনতম মজুরির চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়। বিধি অনুযায়ী, যে মাসে গেজেট প্রকাশিত হয়, সেই মাস থেকেই ঘোষিত মজুরি কার্যকর হওয়ার কথা থাকলেও গেজেট প্রকাশের প্রায় নয় মাস অতিবাহিত হলেও অধিকাংশ হোটেল ও রেস্তোরাঁ প্রতিষ্ঠানে তা এখনও বাস্তবায়ন করা হয়নি। এতে আরও বলা হয়, সরকার ঘোষিত গেজেট অনুযায়ী মজুরি পরিশোধে ব্যর্থ হলে শ্রম অধ্যাদেশ-২০২৫-এর ২৮৯ ধারায় সংশ্লিষ্ট মালিকের সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদ-, ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা জরিমানা এবং শ্রমিকদের সব বকেয়া পাওনা পরিশোধের বিধান রয়েছে। কিন্তু বাস্তবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ করা হয়। ফলে শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে উল্লেখ করে স্মারকলিপিতে অবিলম্বে সরকার ঘোষিত ন্যূনতম মজুরির গেজেট বাস্তবায়ন, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান এবং ৮ ঘণ্টা শ্রমদিবস নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। -সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪