সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

দুর্বাকান্দা গ্রামে শীতবস্ত্র বিতরণ

  • আপলোড সময় : ১৫-০১-২০২৬ ১০:৩৪:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৬ ১০:৩৪:১৩ পূর্বাহ্ন
দুর্বাকান্দা গ্রামে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার : শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দুর্বাকান্দা গ্রামের একটি মাদ্রাসার ১০০ জন শিক্ষার্থীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র (কম্বল) ও গণভোটের লিফলেট তুলে দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। শীতবস্ত্র বিতরণকালে তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী রাখতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। আগামীর বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে আজকের শিক্ষার্থীরাই অগ্রণী ভূমিকা রাখবে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। এ বিষয়ে ভোটারদের সচেতন করতে সবাইকে এগিয়ে আসতে হবে এবং প্রত্যেক ভোটারের কাছে গণভোটের বিষয়টি পৌঁছে দিতে হবে। সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। শীতবস্ত্র বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর্বাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় কাটান এবং ক্লাস নেন। বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে শিক্ষার্থীরা সঠিকভাবে উত্তর দেয়। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. বুরহান উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাসুম মিয়া, মো. জসিম উদ্দিন, ইউপি সদস্য সাইদুল ইসলাম, মাওলানা ওয়াকিব মিয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স