সুনামগঞ্জ , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে শতাধিক আহত

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ০৯:১০:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ০৯:১০:৫২ পূর্বাহ্ন
দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে শতাধিক আহত
দিরাই প্রতিনিধি :: দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ শতাধিক আহত হয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের বদলপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত নজরুল ইসলাম (২২), রাসেল (৩৮), সিজিল মিয়া (৫৫), শাহজাহান (৪০), মাসুমা বেগম (৬০)সহ ৩৯ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা আবাসিক মেডিকেল অফিসার রায়হান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের সিজিল মেম্বার ও যুক্তরাজ্য প্রবাসী সিজিল মিয়ার লোকজনের মধ্যে গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে মারামারি ও হামলা মামলা লেগেই আছে। কয়েকদিন হয় সিজিল মেম্বার একটি মামলায় জেল খেটে বাড়িতে আসেন। এর প্রতিশোধ নিতেই সোমবার সকালে দু’পক্ষের সংঘর্ষ। দেশীয় অস্ত্রের ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ শতাধিক আহত হন। গুরুতর আহত ৩৯ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দিরাই থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিবেশ শান্ত। এখনো কোনো মামলা হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা

সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা