সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন
দোয়ারাবাজার

অবাধে বিক্রি হচ্ছে ফসলি জমির টপ সয়েল

  • আপলোড সময় : ১৪-০১-২০২৬ ০৭:৩০:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৬ ০৭:৪১:৩৪ পূর্বাহ্ন
অবাধে বিক্রি হচ্ছে ফসলি জমির টপ সয়েল
আশিস রহমান ::
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোয়ারাবাজার উপজেলায় অবাধে বিক্রি হচ্ছে উর্বর ফসলি জমির টপ সয়েল (উপরিভাগের মাটি)। কৃষিজমি থেকে কেটে নেওয়া এই মাটি ট্রাক ও ট্রলারে করে বিক্রি করা হচ্ছে বিভিন্ন ইটভাটা, জমি ভরাট প্রকল্প ও ব্যক্তিগত স্থাপনা নির্মাণে। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি উৎপাদন ও পরিবেশের ভারসাম্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সুরমা, বাংলাবাজার, লক্ষ্মীপুর, দোয়ারাবাজার সদর, নরসিংপুর, বোগলাবাজার, পান্ডারগাঁও, মান্নারগাঁওসহ প্রতিটি ইউনিয়নেই দিনের পর দিন প্রকাশ্যে টপ সয়েল কাটা হচ্ছে। অনেক ক্ষেত্রে রাতের আঁধারে জমির মাটি কেটে নেওয়া হলেও কোথাও কোথাও প্রকাশ্যেই চলছে এই কর্মকান্ড। কৃষকরা জানান, টপ সয়েল অপসারণের ফলে দীর্ঘমেয়াদী জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। একাধিক মৌসুমেও এসব জমিতে আগের মতো ফলন পাওয়া যাচ্ছে না।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি দুর্বল থাকায় উপজেলাজুড়ে বেপরোয়া হয়ে উঠেছে মাটিখেকো চক্র। ফসলি জমির উর্বরতা টিকিয়ে রাখতে নিয়মিত অভিযান, দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি এবং কৃষিজমি রক্ষায় স্থায়ী নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শান্তিপুর গ্রামের কৃষক আব্দুল আওয়াল বলেন, আমাদের জমির উপরিভাগের মাটিই সবচেয়ে উর্বর। সেটা কেটে নেওয়ার পর জমিতে ধান তো দূরের কথা, ঘাসও ঠিকমতো জন্মায় না। কয়েক হাজার টাকার লোভে কিছু মানুষ পুরো কৃষি ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। পরিবেশবিদদের মতে, টপ সয়েল অপসারণ শুধু কৃষির ক্ষতি করছে না, বরং ভূমিধস, জলাবদ্ধতা ও জীববৈচিত্র্যের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলছে।
দোয়ারাবাজার উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান বলেন, টপ সয়েল কাটা সম্পূর্ণভাবে বেআইনি। ইতিমধ্যে একটি সরকারি প্রজ্ঞাপনও বের হয়েছে। এতে মাটির গুণাগুণ নষ্ট হয় এবং ভবিষ্যতে কৃষি উৎপাদনে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে তারা কৃষি জমির টপ সয়েল বিক্রি না করেন।
এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ বলেন, মাটি কেটে ফসলি জমি বিনষ্ট করার বিষয়ে আমরা অবগত। এসব বন্ধে প্রশাসন সোচ্চার। ইতিমধ্যে কয়েকটি অভিযান পরিচালনা করে জরিমানাও করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা

বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা