সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপি’র নয় : মির্জা ফখরুল

  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০৯:৫৩:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০৯:৫৩:২৭ পূর্বাহ্ন
গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপি’র নয় : মির্জা ফখরুল
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির নয়। জনগণের দায়িত্ব ভোট দেওয়া, তারা হ্যাঁ বা না যেটা ঠিক করবেন সেটাই হবে। সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে তার নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি আগে ক্রিকেট খেলতাম এবং ক্রিকেট বোর্ডের মেম্বারও ছিলাম। এখন ক্রিকেট খেলি না রাজনীতি করি। এই ক্রিকেটের বিষয়ে আন্তর্জাতিক বিষয় জড়িত আছে। ক্রিকেটের সঙ্গে আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। এতে আমরা মনে করি আমাদের দেশকে অপমান করা হয়েছে। এ বিষয়ে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। তবে ছোটোখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করার পথ খোলা রাখা উচিত। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে পারস্পরিক সম্মান বজায় রেখে আলোচনার ভিত্তিতে তিস্তা,পদ্মাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ঘোষণা করেন, তারেক রহমান উত্তরাঞ্চল আসবেন এবং রংপুরের শহীদ আবু সাইদসহ গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন। নির্বাচনে এখন সুষ্ঠু পরিবেশ আছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনে মাঠের পরিস্থিতি বোঝা যাবে তখন যখন প্রচারণা শুরু হবে। তিনি অস্ত্র উদ্ধারসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে বিএনপির অসন্তোষের কথা উল্লেখ করে বলেন, আমরা আশাবাদী যে নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা স্বাভাবিক পর্যায়ে ফেরানোর সবরকম পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী