সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান
সাবেক মুহতামিমের বিরুদ্ধে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

আমবাড়ি গোপালপুর মাদ্রাসা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ০৯:০৯:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ০৯:০৯:৩৮ পূর্বাহ্ন
আমবাড়ি গোপালপুর মাদ্রাসা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে আমবাড়ি গোপালপুর মাদ্রাসার সাবেক মুহতামিম (প্রধান শিক্ষক) মাওলানা আব্দুল মুছব্বিরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি এবং ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সাবেক মুহতামিম মাওলানা আব্দুল মুছব্বির বিগত চার বছরে মাদ্রাসার নাম ভাঙিয়ে যুক্তরাজ্য থেকে লাখ লাখ টাকা চাঁদা তুলে তা গায়েব করেছেন। ইংল্যান্ডে তিনি অবস্থান করে একাধিক মাদ্রাসার মুহতামিম পরিচয়ে প্রবাসীদের কাছ থেকে মোটা অংকের চাঁদা তুলে নিজে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন। সাম্প্রতিক সময়ে তিনি দেশে ফেরার পর এলাকাবাসী হিসাব চাইলে তিনি কৌশলে আবার লন্ডনে পাড়ি জমিয়েছেন। প্রায় চার বছর আমবাড়ি গোপালপুর মাদ্রাসার মুহতামিম পরিচয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে লাখ লাখ টাকার চাঁদা তুলেছেন। সংবাদ সম্মেলনে বর্তমান প্রতিষ্ঠান প্রধান মাওলানা সাজিদুর রহমান বলছেন, সাবেক মুহতামিম আব্দুল মুছব্বির প্রতিষ্ঠানের প্রায় ২৫ লাখ টাকা আত্মসাত করেছেন। আমরা ওই টাকাগুলো প্রতিষ্ঠানে ফেরত চাই। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ইব্রাহিম আলী বলেন, সাবেক মুহতামিম আব্দুল মুছব্বির বিগত দিনে পকেট কমিটির মাধ্যমে মাদ্রাসা পরিচালনা করে লাখ লাখ টাকা চাঁদা তুলে নিজের পকেট ভারী করেছেন। আমরা এর বিচার ও টাকা ফেরত চাই। মোহাম্মদ আলী তালুকদার ও তাহের উদ্দিন বলেছেন, সাবেক মুহতামিম আব্দুল মুছব্বির সংসদ সদস্যের নামেও বিল ভাউচার করে গায়েবি খরচ দেখিয়ে প্রতিষ্ঠানের টাকা আত্মসাত করেছেন। মাদ্রাসা ভবনে ১৬ লাখ টাকা খরচের মধ্যে ৩২ লাখ টাকা ব্যয় হয়েছে বলে অডিট কমিটির কাছে হিসাব দিয়েছেন। ভুঁইফোড় বিল-ভাউচার করে এভাবেই প্রতারণা ও জালজালিয়াতি করেছেন। আমরা তার দুর্নীতি ও অনিয়মের বিচারসহ প্রতিষ্ঠানের টাকা ফেরত চাই। এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ এলাকাবাসী এবং মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা

জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা