সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
বিএনপি-জমিয়তের মতবিনিময় সভা

ধানের শীষের বিজয় নিশ্চিতে কাজ করবে জমিয়ত

  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০৯:৪৬:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০৯:৪৬:৫৫ পূর্বাহ্ন
ধানের শীষের বিজয় নিশ্চিতে কাজ করবে জমিয়ত
স্টাফ রিপোর্টার :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জমিয়তে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের একটি রেস্টুরেন্টে এ সভা হয়। সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা তফাজ্জুল হক আজিজের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (সদস্য সচিবের পদমর্যাদা) অ্যাডভোকেট আব্দুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা সিনিয়র সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, সহসভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাব, মাওলানা আবুল ফজল, মাওলানা নুরুজ্জামান আলমগীর, সাধারণ স¤পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ স¤পাদক মাওলানা রুকন উদ্দীন, সহসাধারণ স¤পাদক মাওলানা আব্দুল হক আহমদী, মাওলানা তাফাজ্জুল হক, সাংগঠনিক স¤পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, সহসাংগঠনিক স¤পাদক মাওলানা নুর হোসাইন, মাওলানা মুখতার হোসাইন চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক ও সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম নূরুল, সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক, কামরুজ্জামান কামরুল, জেলা বিএনপির সদস্য মল্লিক মঈন উদ্দিন সোহেল, এডভোকেট মাসুক আলম, এডভোকেট শেরেনূর আলী, আবুল কালাম। প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, বিএনপি সবসময় ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। আগামীতেও এর ব্যতিক্রম হবে না। আসন্ন নির্বাচনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি। জমিয়তের নেতারা বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সুনামগঞ্জে জমিয়ত কোনো প্রার্থী দেয়নি। জোটগতভাবে ধানের শীষের পক্ষে কাজ করে নির্বাচনে বিজয় নিশ্চিত করা হবে। সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স