সুনামগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে ঘিরে পর্যটনের স্বপ্ন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী ২৫ বছরে ধর্ষণের শিকারের অর্ধেকেরও বেশি শিশু : অধিকার নভেম্বরের ২৩ দিনে সারাদেশে ২১৩ নাশকতা ফেটে চৌচির হাওর জমি, বোরো উৎপাদন নিয়ে শঙ্কা সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হোক তরুণরা বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বর্তমান ও সাবেক তিন ইউপি চেয়ারম্যানসহ ২৫ জনের নামে মামলা পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

জামালগঞ্জে খেলাফত মজলিসের সভা

  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০৯:৪৫:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০৯:৪৫:৫৭ পূর্বাহ্ন
জামালগঞ্জে খেলাফত মজলিসের সভা
স্টাফ রিপোর্টার :: খেলাফত মজলিস জামালগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার সাচনাবাজারে খেলাফত মজলিস উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা শাখার সভাপতি মাওলানা আলী আকবরের সভাপতিত্বে ও সহ-সাধারণ স¤পাদক মাওলানা মাহমুদুল হাসান নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা হাম্মাদ আহমদ, মাওলানা সাইফুল ইসলাম ফারুকী, হাফিজ হেলাল আহমদ, মাওলানা তোফাজ্জুল হোসেন, মাওলানা ইমরান আহমদ, ক্বারী মো. ইউসুফ কাজী, ক্বারী মুস্তাক আহমদ, মো. আমির হোসেন, মো. রায়হান মিয়া, মো. বুলবুল আহমদ, মো. রিপন আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, আগামী দিনে খেলাফত মজলিসের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। তাই উপজেলার প্রতিটি ঘরে সংগঠনের দাওয়াত পৌঁছে দিয়ে ইসলামী আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী