সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

চাইল্ড কেয়ার একাডেমিতে নতুন শিক্ষাবর্ষের শ্রেণি কার্যক্রম উদ্বোধন

  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০৯:৩০:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০৯:৩০:৪৭ পূর্বাহ্ন
চাইল্ড কেয়ার একাডেমিতে নতুন শিক্ষাবর্ষের শ্রেণি কার্যক্রম উদ্বোধন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের ষোলঘরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চাইল্ড কেয়ার একাডেমিতে নতুন শিক্ষাবর্ষ ২০২৬-এর শ্রেণি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার (১২ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নতুন শিক্ষাবর্ষের শ্রেণি কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে আয়োজিত আলোচনা সভায় একাডেমির প্রিন্সিপাল মোহাম্মদ শামসুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ ছৈয়দ মনসুর আলী। তিনি তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানটির সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিচালনার জন্য সকলের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন। প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দ্বীনি সিনিয়র মাদরাসার সিনিয়র শিক্ষক মোমতাজুল হাসান আবেদ, অ্যাডভোকেট নাজিম কয়েস আজাদ এবং ব্যাংকার আব্দুর রব চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী শিক্ষক আবুল খায়ের মোহাম্মদ ইসমাইল। জাতীয় পতাকা উত্তোলনের পর শিক্ষার্থীরা শপথবাক্য পাঠ করে। এসময় প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু