ধর্মপাশা ও মধ্যনগরে প্রধান শিক্ষকদের সভা
- আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০৯:২৯:৪৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০৯:২৯:৪৬ পূর্বাহ্ন
ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধি ::
ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ১৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে মাসিক সমন্বয় সভা সোমবার সকাল ১১টার দিকে ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এই সভার আয়োজন করে। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের ব্যাপক প্রচার ও প্রসার নিয়েও আলোচনা করা হয়।
ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট প্রাইমারি ট্রেনিং ইন্সটিটিউটের সুপারিনটেনডেন্ট মো. আবুল কাশেম, মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, ইউপিইটিসি’র ইনস্ট্রাক্টর মুহাম্মদ আশরাফ উল আলম, বীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম চৌধুরী, ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজমুল হায়দার, হলিদাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিনুক শঙ্খ দিপু, খালিসাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ আলম, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমা রঞ্জন সরকার, দক্ষিণউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল কিবরিয়া তালুকদার।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ধর্মপাশা প্রতিনিধি