সুনামগঞ্জ , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬ , ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে ফসলরক্ষা বাঁধের কাজ অর্থ সংকটে ৭০ পিআইসি’র কাজ বন্ধ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন : কামরুজ্জামান কামরুল হাওরের উপযোগী নতুন জাতের ধান চাষের জন্য অবমুক্ত তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদসহ ৩৫ প্রস্তাবনা বিএনপি’র বিএনপি’র ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ প্রধান ৯ প্রতিশ্রুতি হারানো আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি পুলিশ-ইনকিলাব মঞ্চের সংঘর্ষ, আহত অর্ধশত জগন্নাথপুরে টাকার অভাবে থমকে গেছে বাঁধের কাজ জনগণের ভাগ্য বদলে ধানের শীষে ভোট দিন : কলিম উদ্দিন আহমদ মিলন ভোটার-ব্যালট বাক্স রক্ষায় যেকোনও অ্যাকশনে যেতে প্রস্তুত সশস্ত্রবাহিনী ক্ষমতার নয়, জনতার এমপি হতে চাই : বিএনপি প্রার্থী নূরুল ইসলাম স্বাধীনতাবিরোধীদের ভোটের মাধ্যমে বয়কট করতে হবে : মিফতাহ সিদ্দিকী জামালগঞ্জে জামায়াত প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা গুপ্ত দলের লোকেরা জালেম হিসেবে আবির্ভূত হয়েছে : তারেক রহমান সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ জামায়াত-স্বতন্ত্রে বিপাকে বিএনপি, তিনটিতে দ্বিমুখী, দুটিতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা ১২ তারিখের নির্বাচন দেশপ্রেমিক বনাম দেশবিরোধীদের লড়াই : তারেক রহমান ক্ষমতায় গেলে নারীদের মাথায় তুলে রাখবো : জামায়াত আমির ফসলি জমির মাটি কেটে বাঁধ নির্মাণ বদলে যাচ্ছে শান্তিগঞ্জ উপজেলা সদর, কমবে যানজট ও সড়ক দুর্ঘটনা
সুনামগঞ্জ-১ ও ২ আসন

জোড়া মনোনয়নে কৌশলী বিএনপি অনৈক্য হলে ফলাফল বিপর্যয়ের আশঙ্কা

  • আপলোড সময় : ১২-০১-২০২৬ ০৯:৩৩:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৬ ০৯:৩৪:৫৯ পূর্বাহ্ন
জোড়া মনোনয়নে কৌশলী বিএনপি অনৈক্য হলে ফলাফল বিপর্যয়ের আশঙ্কা
বিশ্বজিত রায় ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ ও ২ আসনে দুইজন করে প্রার্থী দিয়েছে বিএনপি। দলীয় প্রতীকে জোড়া মনোনয়নের ব্যাপারে নেতাকর্মী, সমর্থক, ভোটাররা দ্বিধা-দ্বন্দ্ব ও বিভ্রান্তিতে ভোগছেন। এ নিয়ে রাজনীতি সচেতন মহলেও আলোচনা আছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এ সিদ্ধান্ত অনেকে স্বতন্ত্র ঠেকানোর কৌশল হিসেবে ধরে নিয়েছেন। শেষ পর্যন্ত ধানের শীষের চূড়ান্ত প্রার্থীর সমর্থনে বঞ্চিত বলয় একাট্টা হয়ে কাজ করতে না পারলে ফলাফল বিপর্যয়ের আশঙ্কা আছে - এমন ধারণা সচেতনমহলের। তবে বিএনপি সংশ্লিষ্টদের দাবি ধানের শীষের জয়ে ঐক্য অটুট আছে।
৩ নভেম্বর প্রথম দফায় সুনামগঞ্জের পাঁচ আসনের মধ্যে তিন আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে বিএনপি। এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, সুনামগঞ্জ-৩ আসনে জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ, সুনামগঞ্জ-৫ আসনে জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন দলের মনোনয়ন পান।
৪ ডিসেম্বর দ্বিতীয় দফায় বাকি দুই আসন সুনামগঞ্জ-২-এ (দিরাই-শাল্লা) বর্ষীয়ান রাজনীতিক নাছির উদ্দিন চৌধুরী এবং সুনামগঞ্জ-৪-এ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল ইসলাম নূরুলকে প্রার্থী ঘোষণা করে বিএনপি। সর্বশেষ ২০ ডিসেম্বর সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে দ্বিতীয় প্রার্থী হিসেবে জেলা বিএনপির উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী এবং ২৭ ডিসেম্বর সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের নামে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শেষ পর্যন্ত বিএনপির চূড়ান্ত মনোনয়নে চার জনের কোনো দুইজন প্রার্থী হওয়ার সুযোগ পাবে সেই অপেক্ষা ভোটারদের।

জানাযায়, জেলার জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা নিয়ে বিস্তৃত সুনামগঞ্জ-১ আসন। ধান, মাছ, বালু, পাথর, পর্যটন, শুল্ক স্টেশন, রামসার সাইট টাঙ্গুয়ার হাওরসহ সম্পদে স্বয়ংসম্পূর্ণ আসনটিতে সংসদ সদস্য হতে মুখিয়ে থাকেন অনেকেই। এ আসনে আনিসুল হক ও কামরুজ্জামান কামরুলসহ দু’জনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। শুরু থেকেই সভা-শোডাউন করে আসছেন বিএনপির এই দুই প্রার্থী। পাশাপাশি জামায়াত মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমীর তোফায়েল আহমেদ খানও নির্বাচনী মাঠে তৎপর রয়েছেন। অপরদিকে, দিরাই-শাল্লা উপজেলা নিয়ে ‘হেভিওয়েট’ আসন সুনামগঞ্জ-২। ১৯৯৬ সালে বিজ্ঞ পার্লামেন্টারিয়ান হেভিওয়েট প্রার্থী সুরঞ্জিত সেনগুপ্তকে হারিয়ে এ আসনে সংসদ সদস্য হয়েছিলেন নাছির উদ্দিন চৌধুরী। এবারও তিনি বিএনপির মনোনয়ন পেয়েছেন। এছাড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা তাহির রায়হান চৌধুরীও মনোনয়ন পেয়ে মাঠে তৎপর রয়েছেন।

এদিকে, সুনামগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী শিশির মনিরও আছেন সুবিধাজনক অবস্থানে। বিএনপি মনোনয়ন বিবাদ মিটিয়ে ঐক্য ধরে রাখতে না পারলে দুই আসনেই চমক সৃষ্টি করতে পারে জামায়াত - এমন ধারণা অনেকের। এ বিষয়ে প্রশ্ন করলে তাহিরপুরের শনির হাওরপারের কৃষক সারোয়ার লিটন বলেন, এক আসনে দুই প্রার্থী দেওয়ার বিষয়টি অনেক জটিল। দুই প্রার্থীর মধ্যে যে বাদ পড়বেন তাঁর শূন্যতা ভোটে কিছুটা হলেও প্রভাব পড়বে। দলের বিজয় নিশ্চিত করতে কর্মী-সমর্থক ও ভোটারদের প্রতীক দেখে ভোট দিতে হবে।
জামালগঞ্জের কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ বলেন, ভোটের মাঠে দুই প্রার্থীই সমান জনপ্রিয় ভেবেই হয়তো দল দু’জনকে মনোনয়ন দিয়েছে। কিন্তু দলের প্রতীক নিয়ে নির্বাচন তো একজনই করবেন। যদি উভয়পক্ষ কায়মনোবাক্যে এক হয়ে মাঠে নামতে না পারে তবে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে।
সচেতন নাগরিক কমিটি (সনাক), সুনামগঞ্জের সদস্য খলিল রহমান বলেন, এক আসনে একাধিক প্রার্থী দেওয়ার বিষয়টি আসলে কৌশলগত। বিদ্রোহী প্রার্থীকে নির্বাচন থেকে নিবৃত রাখতেই হয়তো নীতিনির্ধারণী পর্যায় এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে উভয়পক্ষ এক থাকলে বিএনপির ভোট বৈতরণী পার হওয়াটা সহজ হবে।
শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, বিএনপি মনোনীত দুই প্রার্থীই দলের নিবেদিতপ্রাণ। সব বিভ্রান্তি দূর করে দল যাকেই চূড়ান্ত মনোনয়ন দিবে আমরা কর্মী-সমর্থকরা তার পক্ষে কাজ করব। দিরাই-শাল্লার মানুষ স্বাধীনতার পক্ষে সবসময়ই ঐক্যবদ্ধ।
এ ব্যাপারে নাছির উদ্দিন চৌধুরী গুরুতর অসুস্থ উল্লেখ করে বিএনপি মনোনীত প্রার্থী তাহির রায়হান চৌধুরী বলেন, দলের দুঃসময়ে সবার পাশে ছিলাম বলেই দল মনোনয়ন দিয়ে আমাকে মূল্যায়ন করেছে। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দিরাই-শাল্লার মানুষ সবসময় স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দিয়েছে। এবারও এর ব্যত্যয় হবে না। সুনামগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেন, অতীতেও একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। দল যাঁকে যোগ্য মনে করবে তাকে ধানের শীষ প্রতীকে নির্বাচনের সুযোগ দেবে। আমি মনোনয়নে আশাবাদী এবং সবাই ঐক্যবদ্ধ আছি।
বিএনপি প্রার্থী আনিসুল হকের মতামত জানতে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে বারবার যোগাযোগ করেও তার সাড়া পাওয়া যায়নি।
ধানের শীষের পক্ষে সকলে ঐক্যবদ্ধ জানিয়ে জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, দলের হয়ে একজনই নির্বাচন করবে। আগামী কয়েকদিনের মধ্যে দুইজনের মধ্যে একজনকে নিশ্চিত করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
তাহিরপুরে ফসলরক্ষা বাঁধের কাজ অর্থ সংকটে ৭০ পিআইসি’র কাজ বন্ধ

তাহিরপুরে ফসলরক্ষা বাঁধের কাজ অর্থ সংকটে ৭০ পিআইসি’র কাজ বন্ধ