সুনামগঞ্জ , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

  • আপলোড সময় : ১২-০১-২০২৬ ০৯:২১:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৬ ০৯:২১:৫৯ পূর্বাহ্ন
সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মুসলিমপুর গ্রামে সরিষার বাম্পার ফলন হওয়ায় স্থানীয় কৃষকদের মুখে হাসি ফুটেছে। প্রায় ৬০ একর জমিজুড়ে চাষ করা সরিষার হলুদ ফুলে এখন পুরো এলাকা যেন রঙিন গালিচায় মোড়া। সরিষার সুবাস ও নয়নাভিরাম দৃশ্য দেখতে প্রতিদিনই আশপাশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীদের ভিড় জমছে। রোপা আমনের পর এক ফসলি জমিকে সরিষা চাষের আওতায় এনে কৃষকরা এ বছর উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন। স্বল্প সময়, কম পরিশ্রম ও তুলনামূলক কম খরচে ভালো ফলন হওয়ায় কৃষকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। জানাযায়, সদর উপজেলা কৃষি অফিসার মো. শাহাদাৎ হোসেনের অনুপ্রেরণা এবং সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আল-আমিনের দিকনির্দেশনা ও মাঠপর্যায়ের পরামর্শে এলাকার কৃষকরা সরিষা চাষে উদ্বুদ্ধ হন। এর ফলে পতিত ও এক ফসলি জমিতে সরিষা আবাদের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। মুসলিমপুর গ্রামের উত্তরে বিস্তীর্ণ সরিষার ক্ষেত এখন দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এলাকার কৃষক আবুবক্কর, চান মিয়া, জুনাইদ, ইব্রাহিম, ফিরোজ মিয়া ও আবুতাহের জানান, উপসহকারী কৃষি কর্মকর্তা আল-আমিনের নিয়মিত পরামর্শ ও সহযোগিতার কারণে তারা সরিষা চাষে সফল হয়েছেন। তারা বলেন, স্বল্প পরিশ্রম ও আর্থিক ব্যয়ে পতিত জমিকে চাষের আওতায় এনে আমরা নিঃসন্দেহে উপকৃত হয়েছি। আশা করছি, আমাদের শ্রমের ন্যায্য মূল্য পাবো। এ সাফল্যের পেছনে যেসব কৃষি কর্মকর্তারা অনুপ্রেরণা ও সহযোগিতা দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ