সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

বিশ্বম্ভরপুরে পূর্ব বিরোধের জেরে হামলা: মুক্তিযোদ্ধা কমান্ডারসহ আহত ১৫

  • আপলোড সময় : ১২-০১-২০২৬ ১২:৩৬:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৬ ১২:৩৭:৫৩ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে পূর্ব বিরোধের জেরে হামলা: মুক্তিযোদ্ধা কমান্ডারসহ আহত ১৫
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাটাখালি বাজারে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার আসামগাঁও গ্রামের বাসিন্দা সৈয়দ জুনেদ আলীর ছেলে রমিজ মাস্টার ও চান্দার গাঁও গ্রামের চেতন মিয়ার ছেলে পাভেল মিয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই প্রেক্ষিতে রোববার সন্ধ্যায় কাটাখালি বাজারে পাভেল মিয়ার (২৭) নেতৃত্বে সুজন মিয়া, মারুফ মিয়া ও সোহেল মিয়াসহ অন্তত ৩০ জন রমিজ মাস্টারের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় গুরুতর আহত হয়েছেন আসামগাঁও গ্রামের বাসিন্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জসিম উদ্দিন (৭৫)। তিনি বিএনপি রাজনীতির সাথে যুক্ত আছেন। এছাড়া একই গ্রামের সৈয়দ আরমান (২০) ও সৈয়দ বায়েজিদ মিয়া (২২) গুরুতর আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে আহত অন্যান্যদের বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রমিজ মাস্টার ও পাভেল মিয়ার গ্রুপের মধ্যে এই সংঘর্ষ ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪