সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

প্রতাপ রঞ্জন তালুকদারের গানের বইয়ের মোড়ক উন্মোচন

  • আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৯:৫২:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৯:৫২:৫৪ পূর্বাহ্ন
প্রতাপ রঞ্জন তালুকদারের গানের বইয়ের মোড়ক উন্মোচন
স্টাফ রিপোর্টার :: ডেইলি সুনামগঞ্জডটকমের উদ্যোগে এবং রনেন্দ্র তালুকদার পিংকুর স¤পাদনায় প্রতাপ রঞ্জন তালুকদারের গানের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেইলি সুনামগঞ্জডটকমের ভারপ্রাপ্ত স¤পাদক রওনক আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম চৌধুরী। গ্রন্থের মোড়ক উন্মোচন করেন দৈনিক প্রথম আলোর সিলেট বিভাগীয় প্রধান সুমন কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও দৈনিক সুনামগঞ্জের ডাক স¤পাদক ও প্রকাশক শেরগুল আহমদ, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু ও প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা আশরাফ হোসেন লিটন। আলোচনায় অংশ নেন নাট্যকার, লেখক ও ব্যাংক কর্মকর্তা মু. আনোয়ার হোসেন রনি, কবি সুমন বণিক এবং সাংবাদিক শাহাব উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দ্বিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মশিউর রহমান। আলোচনা সভার শুরুতে অতিথিবৃন্দ প্রতাপ রঞ্জন তালুকদারের গানের বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রন্থটির স¤পাদনা ও প্রকাশনায় রনেন্দ্র তালুকদার পিংকুর বিশেষ অবদান প্রশংসার দাবিদার। প্রবাসে থেকেও সুনামগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে তাঁর নিরলস গবেষণা ও লেখালেখি বিরল দৃষ্টান্ত। তিনি খুঁজে খুঁজে বহু মূল্যবান গ্রন্থ প্রকাশ করে সাহিত্যাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এ জন্য বক্তারা প্রবাসী লেখক রনেন্দ্র তালুকদার পিংকুর প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪