সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

সুনামগঞ্জ-৫ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মিজানুর রহমান চৌধুরী

  • আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৯:৪৬:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৯:৫৯:৩৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-৫ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মিজানুর রহমান চৌধুরী
জাহাঙ্গীর আলম চৌধুরী ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মিজানুর রহমান চৌধুরী। তিনি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসন থেকে সংসদ নির্বাচন করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। বাছাই পর্বে তার মনোনয়নপত্র বৈধও হয়েছে। ছাতক -দোয়ারাবাজার আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী হিসেবে তিনি প্রার্থী হয়েছিলেন। ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপি’র দলীয় মনোনীত প্রার্থী রয়েছেন কলিম উদ্দিন আহমেদ মিলন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। শনিবার ১০ জানুয়ারি মিজানুর রহমান চৌধুরী তাঁর ভেরিফাইড ফেইসবুক একাউন্টে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা বলেছেন।

ফেসবুক পোস্টে মিজানুর রহমান চৌধুরী লিখেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের ভালোবাসায় সাড়া দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়নপত্র দাখিল করেছিলাম। কিন্তু আমার শ্রদ্ধেয় অভিভাবক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে গতকাল তাঁর গুলশান কার্যালয়ে ডেকে দল ও দেশের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছেন। আপনাদের ভালোবাসা ও আবেগ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তবুও দলের সর্বোচ্চ নীতিনির্ধারকের অনুরোধ উপেক্ষা করা আমার জন্য অনেক কঠিন। এমতাবস্থায় আমি আমার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও লিখেন, জানি আমার এই সিদ্ধান্তে অনেকেই মনে কষ্ট পাবেন, বিরক্ত হবেন। কারণ ইতোমধ্যে আমার জন্য আপনারা অসম্ভব ত্যাগ স্বীকার করেছেন।

আমি আপনাদের সীমাহীন ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। দেশ ও দলের এই ক্রান্তিলগ্নে দলীয় প্রধানের সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছি। অতীতে যেভাবে সুখে-দুঃখে পাশে ছিলেন ভবিষ্যতেও সেভাবে থাকার প্রতিশ্রুতি দেন মিজানুর রহমান চৌধুরী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স