সুনামগঞ্জ , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন ২০ জন পরিচালক

  • আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৯:৪০:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৯:৪০:১০ পূর্বাহ্ন
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন ২০ জন পরিচালক
স্টাফ রিপোর্টার :: দীর্ঘ ১৭ বছর মামলা সংক্রান্ত জটিলতার কারণে স্থগিত থাকা সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অবশেষে স¤পন্ন হয়েছে। মামলা জটিলতা নিরসনের পর সংশ্লিষ্ট নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ২৯ জানুয়ারি ভোট গ্রহণের তারিখ নির্ধারিত হলেও বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনযোগ্য পদের সমান হওয়ায় ভোট গ্রহণের প্রয়োজন হয়নি। এর আগে গত ২৮ ডিসেম্বর বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এস. এম. ইয়াসীর আরাফাতের কাছে ২০ জন প্রার্থীর একটি পূর্ণাঙ্গ প্যানেল মনোনয়নপত্র দাখিল করেন। এই প্যানেলের বিপরীতে আর কোনো প্রার্থী বা প্যানেল না থাকায় ২০ জন পরিচালক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালকগণ হলেন- পরিচালক (সাধারণ) মো. শামছুল হক, মোহাম্মদ জুয়েল মিয়া, মোহাম্মদ এনামুল হক, মো. নূরে আলম, খসরুল আলম, সুশান্ত রায়, আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, মোকাররব হোসেন, মো. শফিকুল ইসলাম, আবুল মনসুর মোহাম্মদ শওকত, মো. আবু সুফিয়ান, মো. নূরুল হক, আমিনুল ইসলাম সেলিম ও আব্দুস সামাদ। পরিচালক (সহযোগী) সাইফুল্লাহ হাসান জুনেদ, কামাল হোসেন, মোস্তাক আহমদ, মো. এনামুল হক এনাম, মোর্শেদ আলম ও মো. আকবর আলী। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৮ জানুয়ারি নির্বাহী পরিষদ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান রেভিনিউ ডেপুটি কালেক্টর এস.এম. ইয়াসীর আরাফাত এ সংক্রান্ত পত্র বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য সংগঠন অণুবিভাগের মহাপরিচালক, জেলা প্রশাসক, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক, নির্বাহী পরিষদ নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান, জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেন। ওই পত্রে উল্লেখ করা হয়- বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ এর বিধি ২৪(১) এবং ০৮ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখে জারিকৃত ০৫.৪৬.৯০০০.০০৮.১২.৪০৪.২৫(অংশ-১)-১৫৭৫ নম্বর স্মারকের তফসিল অনুযায়ী বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনযোগ্য পদের সমান হওয়ায় সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৭ মেয়াদে নির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ এর ভোট গ্রহণের প্রয়োজনীয়তা নেই বলে প্রতীয়মান হয়। এ অবস্থায় ২০ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ বিষয়ে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনির্বাচিত পরিচালক মো. শামছুল হক বলেন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি একটি স্বীকৃত ব্যবসায়িক সংগঠন, যা এফবিসিসিআইয়ের আওতাভুক্ত। এই সংগঠনের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের জন্য একটি বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য। তিনি বলেন, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে প্রকৃত ব্যবসায়ীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। এবার ব্যবসায়ীদের সমন্বয়ে একটি কার্যকর ও শক্তিশালী কমিটি গঠন করা হবে। তিনি আরও জানান, দীর্ঘ ১৬-১৭ বছর পর চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হলো। যাচাই-বাছাই শেষে বর্তমানে চেম্বারের ৭৪৩ জন সদস্য চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ১৪ জন জেনারেল ও ৬ জন সহযোগী সদস্য নিয়ে গঠিত ২০ সদস্যের এই প্যানেলের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত পরিচালকদের মধ্য থেকেই পরবর্তীতে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি ও একজন সহ-সভাপতি নির্বাচিত হবেন। এসময় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শামসুল হক জানান, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি একটি স্বীকৃত ব্যবসায়িক সংগঠন, যা এফবিসিসিআই-এর আওতাধীন। আমাদের মূল লক্ষ্য হলো স্থানীয় উদ্যোক্তাদের জন্য একটি বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করা। তিনি আরও বলেন, বিগত সময়ে রাজনৈতিক প্রভাবের কারণে প্রকৃত ব্যবসায়ীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। এবার ব্যবসায়ীদের সমন্বয়ে একটি কার্যকর ও সুন্দর কমিটি গঠন করা হবে। তিনি আরও জানান, দীর্ঘ ১৬-১৭ বছর পর চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে চেম্বারের ৭৪৩ জন সদস্য যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ১৪ জন জেনারেল সদস্য ও ৬ জন সহযোগী সদস্য নিয়ে মোট ২০ সদস্যের একটি প্যানেল গঠন করা হয়েছে, যার বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্যানেল নেই। তিনি বলেন, এই ২০ সদস্যের মতামতের ভিত্তিতে পরবর্তীতে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি ও একজন সহ-সভাপতি নির্বাচন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স