সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: আনিসুল হক

  • আপলোড সময় : ১১-০১-২০২৬ ১২:০০:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৬ ১২:০২:১৬ পূর্বাহ্ন
তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: আনিসুল হক
স্টাফ রিপোর্টার::
আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর যোগ্য উত্তরসুরী বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন প্ল্যানে এগিয়ে যাবে নতুন বাংলাদেশ বলে মন্তব্য করেছেন ২২৪ (সুনামগঞ্জ-১)আসনের বিএনপি মনোনীত প্রার্থী,কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আনিসুল হক।
তিনি ‎বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার' রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সাড়ে ৬ বছর হাজত বাস করতে হয়েছিল বেগম খালেদা জিয়াকে। সেখানে অসুস্থ বানিয়ে নির্যাতন আর অত্যাচারের মাধ্যমে মৃত্যু দিকে ঠেলে দেয়া হয়েছে তাকে। গনতন্ত্র, ভোটের অধিকার, আইনের শাসন ও জনগনের অধিকার আদায়ের জন বেগম খালেদা জিয়া নিজের জীবন উৎসর্গ করছেন। কিন্তু দেশ ছেড়ে যান নি। তার জানায় নামাজে যত মানুষ অংশ গ্রহণ করেছেন তা ইতিহাসে বিরল।
শনিবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি বক্তব্যে কথা গুলো বলেন তিনি। তিনি আরও বলেন,বেগম খালেদা জিয়া নারী জাগরণ সৃষ্টি করেছিলেন। দেশের ক্লান্তি লগ্নে দায়িত্ব নিয়ে আপনাদের পাশে থেকেছেন। আওয়ামীলীগ সরকারের জেল জুলুম মামলা হামলা অত্যাচার সহ্য করেছেন কিন্তু দেশ ছেড়ে যান নি আপনাদের পাশে ছিলেন। কিন্তু আল্লাহ ডাকে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন বেগম খালেদা জিয়ার সকল অপরাধ ক্ষমা করে বেহেশত দান করেন। উপজেলার উত্তর বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলে ১৫ জন কুরআনের হাফেজের কুরআন খতম শেষে দোয়া ও মিলাদের মধ্যে দিয়ে শেষ হয়।
এসময় হাজার হাজার স্থানীয় জনসাধারণ ও মুসল্লী উপস্থিত হয়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। এসময় তিনি বলেন,তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী দিন গুলোতে সবাই ঐক্য বদ্ধ ভাবে চলতে ও শান্তি সুশৃঙ্খল বাংলাদেশ গড়তে সবাই নিজ নিজ অবস্থা থেকে কাজ করতে আহবান জানান দোয়া ও মিলাদ মাহফিলের বাদাঘাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে ও উত্তর বড়দল ইউনিয়ন যুবদল সভাপতি আক্তার হোসেনের সঞ্চালন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা বিএনপির সদস্য রাখাব উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য আমির শাহ, তাহিরপুর উপজেলা যুবদল সভাপতি এনামুল হক এনাম, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতা কর্মী সমর্থক গন উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর