সুনামগঞ্জ , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়

জুলাই অভ্যুত্থানের পরিবর্তন চিরস্থায়ী হবে : উপদেষ্টা আদিলুর রহমান

  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ০৯:৪৭:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ০৯:৪৭:১২ পূর্বাহ্ন
জুলাই অভ্যুত্থানের পরিবর্তন চিরস্থায়ী হবে : উপদেষ্টা আদিলুর রহমান
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে অভূতপূর্ব পরিবর্তন এনেছে, তা চিরস্থায়ী হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা দেশের বাইরে বা সীমান্তের ওপার থেকে ভোটাধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা দেশের ভেতরে কোনো জায়গা করতে পারবে না। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নির্বাচন ও গণভোট প্রসঙ্গে উপদেষ্টা আদিলুর রহমান বলেন, গণভোটের বিষয়টি এখন আমাদের সামনে প্রধান বিষয়। যারা জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, তারাই আগামী নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা যে সনদে স্বাক্ষর করেছেন, সেই অনুযায়ী তারা গণভোটের পক্ষেই থাকবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি আরও বলেন, গণভোটের বিষয়ে জনসচেতনতা তৈরি করতে সারাদেশে জেলা প্রশাসনের নেতৃত্বে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। এর আগে দুপুরে উপদেষ্টা সুনামগঞ্জের শিল্প ও অবকাঠামো উন্নয়ন পরিস্থিতি পর্যবেক্ষণে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি পরিদর্শন করেন। এছাড়া এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন ‘ঘূর্ণিঝড় আ¤পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন’ প্রকল্পের আওতায় ছাতক-কাটাখালী (আরএইচডি) ভায়া দোয়ারাবাজার সড়ক উন্নয়নকাজ পরিদর্শন করেন তিনি। এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার এবিএম জাকির হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স