সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

দিরাই-শাল্লায় ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যের আহ্বান নাছির চৌধুরীর

  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ০৯:৪৫:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ০৯:৪৫:২৩ পূর্বাহ্ন
দিরাই-শাল্লায় ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যের আহ্বান নাছির চৌধুরীর
স্টাফ রিপোর্টার :: ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দিরাই-শাল্লা আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী। শুক্রবার বিকেলে দিরাই উপজেলার চরনারচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। চরনারচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক আতাউর রহমানের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাছির উদ্দিন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দিন চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আমি তাঁর দেখানো পথ অনুসরণ করেই দিরাই-শাল্লার মানুষের পাশে ছিলাম। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেত্রীর নির্দেশে রাজপথে থেকেছি এবং দলের দুঃসময়ে জেলা বিএনপির নেতৃত্ব দিয়েছি। সেই দায়িত্ব শেষ করে আজ আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। তিনি আরও বলেন, দিরাই-শাল্লার মানুষ আমার আপনজন, আমার ভালোবাসা। ইচ্ছে করলে আমি ঢাকায় বা বিদেশে স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করতে পারতাম, কিন্তু আপনাদের ভালোবাসা আমাকে দূরে যেতে দেয়নি। জীবনের শেষ নির্বাচনে আপনাদের ভোট চাই। নির্বাচিত হলে জীবনের শেষ সময়টুকু আপনাদের সেবায় উৎসর্গ করতে চাই। তিনি বলেন, আপনারা আমাকে নিয়ে বারবার স্বপ্ন দেখেছেন, কিন্তু আমি সে স্বপ্ন পূরণ করতে পারিনি। জীবনের শেষ নির্বাচনে এসে আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি - আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরা সব স্বপ্ন বাস্তবায়নে সফল হবো। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন ও যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, হুমায়ুন কবির তালুকদার এবং শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, দিরাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, ফারুক সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওবায়দুর রহমান চৌধুরী মিশু, চরনারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার, সাবেক চেয়ারম্যান রতিকান্ত দাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা