সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

মব সন্ত্রাস : আইনের শাসনের জন্য ভয়ংকর অশনিসংকেত

  • আপলোড সময় : ০৯-০১-২০২৬ ১০:১৪:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৬ ১০:১৪:৫৩ পূর্বাহ্ন
মব সন্ত্রাস : আইনের শাসনের জন্য ভয়ংকর অশনিসংকেত
দেশে ক্রমবর্ধমান মব সন্ত্রাস বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; এটি রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রের জন্য এক গভীর উদ্বেগজনক বাস্তবতা। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, গত দেড় বছরে মব সহিংসতায় ২৮০ জনের প্রাণহানি ঘটেছে - যা এক ভয়াবহ সামাজিক বিপর্যয়ের স্পষ্ট ইঙ্গিত দেয়। সংখ্যাটি শুধু পরিসংখ্যান নয়, বরং এটি আইনের শাসন ভেঙে পড়ার এক নির্মম দলিল। মব সন্ত্রাসের মূল বৈশিষ্ট্য হলো- কোনো ঘটনার সত্যতা যাচাই না করে একদল মানুষ ‘বিচারক, জুরি ও কার্যকরকারী’ হয়ে ওঠা। এতে আইন, আদালত ও বিচারপ্রক্রিয়া অকার্যকর হয়ে পড়ে। অপরাধী হলেও কাউকে পিটিয়ে হত্যা করার অধিকার কারও নেই - এটি রাষ্ট্রীয় আইন ও মানবাধিকারের মৌলিক নীতির পরিপন্থী। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, সন্দেহের বশে নিরীহ মানুষ, সংখ্যালঘু, প্রতিবন্ধী, সংস্কৃতিকর্মী এমনকি সাংবাদিকরাও মবের শিকার হচ্ছেন। বিশেষভাবে উদ্বেগজনক বিষয় হলো- অনেক ঘটনায় পুলিশের উপস্থিতি থাকলেও কার্যকর হস্তক্ষেপ দেখা যায় না। কোথাও কোথাও মবের ভয়ে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করেছে - যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ও মনোবলের প্রশ্ন তোলে। সরকারিভাবে মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলা হলেও মাঠপর্যায়ে তার প্রতিফলন আশানুরূপ নয়। ফলে অপরাধীরা বারবার সাহস পাচ্ছে এবং একটি ভয়ংকর দৃষ্টান্ত তৈরি হচ্ছে। মব সন্ত্রাস শুধু প্রাণহানিই ঘটাচ্ছে না; এটি সমাজে ভয়, অনিশ্চয়তা ও নৈরাজ্যের সংস্কৃতি তৈরি করছে। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের জরিপে দেশের ৮০ শতাংশ মানুষের উৎকণ্ঠিত থাকার তথ্য এই বাস্তবতাকেই তুলে ধরে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য মব তৈরিতে বড় ভূমিকা রাখছে - যেখানে দায়বদ্ধতার অভাব স্পষ্ট। আরও উদ্বেগজনক হলো, কখনো ‘উচ্ছৃঙ্খল জনতা’, কখনো ‘তৌহিদি জনতা’র নামে সাংস্কৃতিক প্রতিষ্ঠান, শিল্পী, বাউল, মাজার, প্রকাশনা প্রতিষ্ঠান ও গণমাধ্যমে হামলার ঘটনা। এটি কেবল আইনবহির্ভূতই নয়, বরং বাংলাদেশের বহুত্ববাদী ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর সরাসরি আঘাত। বিশিষ্ট চিন্তাবিদদের ভাষায়, এটি এক বিপজ্জনক সংস্কৃতি - যা ইতিহাসের অন্ধকার অধ্যায়গুলোর স্মৃতি জাগিয়ে তোলে। আমরা মনে করি, মব সন্ত্রাস রোধে শুধু মৌখিক হুঁশিয়ারি যথেষ্ট নয়। প্রয়োজন দৃষ্টান্তমূলক ও দ্রুত বিচার, অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও আত্মবিশ্বাস পুনরুদ্ধার। রাজনৈতিক দলগুলোকেও দায়িত্ব নিতে হবে- নিজেদের অনুসারীদের দ্বারা সংঘটিত সহিংসতায় শূন্য সহনশীলতা দেখাতে হবে। একই সঙ্গে গুজব ও উসকানির বিরুদ্ধে সামাজিক ও ডিজিটাল সচেতনতা বাড়ানো জরুরি। আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। আইন যদি দুর্বল হয়, তবে মব শক্তিশালী হয়। রাষ্ট্র যদি নির্লিপ্ত থাকে, তবে জনতা বিচারকের আসনে বসে। এই বিপজ্জনক প্রবণতা এখনই থামাতে না পারলে সমাজ আরও গভীর অন্ধকারে তলিয়ে যাবে। মব নয়; আইনই হোক শেষ কথা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি