সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা

আজ শুরু হচ্ছে ‘রঙ্গালয়’-এর সাংস্কৃতিক উৎসব

  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০৯:০২:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০৯:০২:২৬ পূর্বাহ্ন
আজ শুরু হচ্ছে ‘রঙ্গালয়’-এর সাংস্কৃতিক উৎসব
স্টাফ রিপোর্টার :: আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের দুইদিন ব্যাপী ৯ম সাংস্কৃতিক উৎসব। জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে দুই দিনব্যাপী এই উৎসবে রঙ্গালয় সুনামগঞ্জ কর্তৃক থাকছে গান, নৃত্য, আবৃত্তি, নাটকসহ নানা বর্ণিল আয়োজন। আজ বৃহস্পতিবার উৎসবের প্রথম দিন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নানা আয়োজনের পাশাপাশি থাকছে রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটার-এর নিজস্ব প্রযোজনায় নাটক “জন-মহাজন”। তামিম রায়হানের রচনা ও মো. জালাল উদ্দিন রুমি পরিচালনায় আজ সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি, সুনামগঞ্জ-এর হাসন রাজা মিলনায়তনে নাটকটির প্রথম মঞ্চায়ন হবে। সমাজ, মানুষ ও ক্ষমতার সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত এই নাটকটি দর্শকদের আকৃষ্ট করবে বলে জানিয়েছেন আয়োজকরা। অপরদিকে, ৯ জানুয়ারি শুক্রবার সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে সাংস্কৃতিক উৎসবে মঞ্চ মাতাবেন দেশের খ্যাতনামা কণ্ঠশিল্পী নোবেল। এছাড়া কণ্ঠশিল্পী সোহেল রানা, আতাবুর রহমান আতাব, জয়ন্ত পাল প্রমুখ গানে গানে এই আয়োজন আলোকিত করবেন। রঙ্গালয় সুনামগঞ্জের সাধারণ স¤পাদক তামিম রায়হান বলেন, রঙ্গালয় সুনামগঞ্জের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের দুইদিনব্যাপী সাংস্কৃতিক উৎসবে থাকছে নানা আয়েজন। সংস্কৃতিপ্রেমী দর্শক, শুভানুধ্যায়ী ও সংস্কৃতিমনস্ক সকলকে সপরিবারে উপস্থিত থেকে আমাদের এই প্রয়াসকে উৎসাহিত করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন

দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন