সুনামগঞ্জ , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি

ধর্মপাশা ও মধ্যনগরে আ.লীগের দুই নেতা গ্রেফতার

  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০৮:৫৮:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০৮:৫৮:৪০ পূর্বাহ্ন
ধর্মপাশা ও মধ্যনগরে আ.লীগের দুই নেতা গ্রেফতার
ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার বাদেহরিপুর গ্রামের বাসিন্দা ইলিয়াস মিয়া (৩৭) ও মধ্যনগর উপজেলার রৌহা গ্রামের বাসিন্দা জুয়েল আহমদ (৩৮) নামের দুইজন ব্যক্তিকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় মঙ্গলবার সন্ধ্যায় নিজ নিজ গ্রামের সামনের সড়ক থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্মপাশা ও মধ্যনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার প্রস্তুতির অভিযোগে ২০২৪ সালের ৭ ডিসেম্বর ও একই বছরের ২৭ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনে ধর্মপাশা ও মধ্যনগর থানায় পৃথক দুটি মামলা হয়। ধর্মপাশা থানার মামলায় তদন্তেপ্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে উপজেলার জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর স¤পাদক ইলিয়াস মিয়াকে উপজেলার বাদেহরিপুর সামনের সড়ক থেকে মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে গ্রেফতার করা হয়। মধ্যনগর থানার মামলায় তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক স¤পাদক জুয়েল আহমদকে উপজেলার রৌহা সামনের সড়ক থেকে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাদের দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মধ্যনগর থানার এসআই নাজমুল ইসলাম ও ধর্মপাশা থানার এসআই পলাশ চৌধুরী এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক