ধর্মপাশা ও মধ্যনগরে আ.লীগের দুই নেতা গ্রেফতার
- আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০৮:৫৮:৪০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০৮:৫৮:৪০ পূর্বাহ্ন
ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার বাদেহরিপুর গ্রামের বাসিন্দা ইলিয়াস মিয়া (৩৭) ও মধ্যনগর উপজেলার রৌহা গ্রামের বাসিন্দা জুয়েল আহমদ (৩৮) নামের দুইজন ব্যক্তিকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় মঙ্গলবার সন্ধ্যায় নিজ নিজ গ্রামের সামনের সড়ক থেকে গ্রেফতার করেছে পুলিশ।
ধর্মপাশা ও মধ্যনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার প্রস্তুতির অভিযোগে ২০২৪ সালের ৭ ডিসেম্বর ও একই বছরের ২৭ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনে ধর্মপাশা ও মধ্যনগর থানায় পৃথক দুটি মামলা হয়। ধর্মপাশা থানার মামলায় তদন্তেপ্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে উপজেলার জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর স¤পাদক ইলিয়াস মিয়াকে উপজেলার বাদেহরিপুর সামনের সড়ক থেকে মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে গ্রেফতার করা হয়। মধ্যনগর থানার মামলায় তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক স¤পাদক জুয়েল আহমদকে উপজেলার রৌহা সামনের সড়ক থেকে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাদের দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মধ্যনগর থানার এসআই নাজমুল ইসলাম ও ধর্মপাশা থানার এসআই পলাশ চৌধুরী এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ধর্মপাশা প্রতিনিধি