সুনামগঞ্জ , শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ , ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির লড়াই স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে : মির্জা ফখরুল একটি দল ‘বেহেশতের টিকিট’ বিক্রির নামে শিরক করছে : তারেক রহমান দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ : তারেক রহমান কেন সিলেট থেকেই বিএনপি শুরু করে নির্বাচনী প্রচারণা? আজ সিলেট থেকে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা শুরু বাঁধ নির্মাণকাজে কঠোর নজরদারির নির্দেশ দিলেন জেলা প্রশাসক প্রতীক পেলেন প্রার্থীরা, আজ থেকে শুরু প্রচার-প্রচারণা আনোয়ার হোসেন ও জয়নুল জাকেরীনকে বিএনপি থেকে বহিষ্কার এক মঞ্চে মিলন-মিজান পথ্য সরবরাহের দরপত্রে অনিয়ম, ন্যায্যতা ও স্বচ্ছতার নির্দেশ স্বাস্থ্য বিভাগের সংযোগ নিয়ে পল্লীবিদ্যুতের টালবাহানা অগভীর এক ক্লোজারেই বরাদ্দ ১৯ লাখ এবার ছাগল চরবে না, ভোটকেন্দ্র মুখরিত থাকবে : ধর্ম উপদেষ্টা ৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দ্বিতায় ২৩ জন ‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে : প্রধান উপদেষ্টা শহর থেকে গ্রাম-গণভোটের বার্তায় মুখর সুনামগঞ্জ ভোট হবে নিরপেক্ষ : সেনাপ্রধান পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

জগন্নাথপুরে বোরো আবাদের ধুম

  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০৮:৪০:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০৩:৩৮:৪৭ অপরাহ্ন
জগন্নাথপুরে বোরো আবাদের ধুম
মোশাহজাহান মিয়া ::
জগন্নাথপুরে প্রচন্ড শীত উপেক্ষা করে বোরো ধান আবাদের ধুম পড়েছে। হাওরে হাওরে জমি আবাদে রীতিমতো প্রতিযোগিতা চলছে। জমি হালচাষ করা, বীজতলা থেকে ধানের চারা উত্তোলন করা, জমিতে পানি দেয়াসহ ধানচারা রোপণ চলছে পুরোদমে। এদিকে, প্রচন্ড- শীত হওয়ায় শ্রমিকরা তাদের মজুরির দাম বাড়িয়ে দিয়েছেন।
গত বছর ৪ থেকে ৫শ টাকা পারিশ্রমিক ছিল। এবার ৬ থেকে ৭শ টাকা হয়ে গেছে। বাড়তি টাকাগুণেও কাক্সিক্ষত শ্রমিক মিলছে না বলে আনোয়ার মিয়া, এনামুল হকসহ অন্যান্য কৃষকরা জানান। ফলে শ্রমিক সংকটে নিজ পরিবারের ছোট-বড় সদস্যদের নিয়ে অনেকে ঝাঁপিয়ে পড়েছেন জমিতে। কার আগে কে জমি রোপণ করবেন, তা নিয়ে হাওরে রীতিমতো প্রতিযোতিা চলছে। এতে হালচাষে ব্যবহৃত যন্ত্র ট্রাক্টরের কদর বেড়েছে।
এ সুযোগে ট্রাক্টরের চালকরাও দাম বাড়িয়ে দিয়েছেন। গত বছর প্রতি কেদার জমি হালের দাম ছিল ৫ থেকে ৬শ টাকা। এবার তা বেড়ে ১ হাজার থেকে ১২শ টাকা হয়েছে। তবুও হালের জন্য ট্রাক্টর চালকের কাছে লাইন দিচ্ছেন কৃষকেরা। সাথে রয়েছে পানি সংকট। হাওরগুলো সমতল না হওয়ায় উঁচু জমিতে পানি সংকট দেখা দিয়েছে। কৃষকেরা অতিরিক্ত টাকা খরচ করে দীর্ঘ পাইপ লাইনের মাধ্যমে পানির মেশিন দিয়ে পানি সংগ্রহ করে জমি আবাদ করছেন।
গতকাল বুধবার উপজেলার বিভিন্ন হাওরে সরেজমিনে দেখা যায়, হাওরজুড়ে বোরো আবাদের ধুম পড়েছে। প্রচ- শীতকে হারিয়ে দিয়েছেন, হার না মানা কৃষকেরা। এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান, প্রচন্ড- শীত ও ঘনকুয়াশার কারণে অল্প হলেও জমি আবাদে গতি কমেছে। শীত কমলে ও সূর্য্যের দেখা মিললে গতি বাড়বে।
এবার জগন্নাথপুর উপজেলার সবচেয়ে বড় নলুয়ার হাওরসহ ১২টি হাওর ও নন হাওরে ২০ হাজার ৪৫০ হেক্টর জমি আবাদের লক্ষমাত্রা নির্ধারণ হয়েছে। এ পর্যন্ত হাওর পর্যায়ে ৭৫ ভাগ ও নন হাওর পর্যায়ে ৫০ ভাগ জমি রোপণ হয়েছে। প্রকৃতি অনুকূলে থাকলে আগামী বৈশাখে বাম্পার বোরো ফসল কৃষক ভাইদের গোলায় উঠবে। ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৫১০ মেট্রিকটন ধান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ