সুনামগঞ্জ , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩ যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন হাওরের আতঙ্ক ‘আফাল’ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট একজনের মৃত্যুদন্ড, তিনজনের যাবজ্জীবন শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ দাবদাহে যুক্তরাজ্যে ২৭০০ জনের প্রাণহানি খাসিয়ামারা নদী গিলছে ভিটেমাটি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা লিগ্যাল এইড অফিসের মতবিনিময় ও সচেতনতামূলক সভা একটি দল জনগণের বিপক্ষে ছিল, তাদের রাজাকার বলা হয় : সুলতান সালাউদ্দিন জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না : প্রধানমন্ত্রী গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি আড়াই কোটি টাকার ৪ নৌ-অ্যাম্বুলেন্স অকেজো, একদিনও সেবা পাননি হাওরবাসী বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, মামলা-হামলায় থমথমে শ্যামনগর গ্রাম মধ্যনগরে বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল এমপি হান্নান মাসউদের জন্য মাঝ নদী থেকে ঘাটে ফেরানো হলো ফেরি সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা জুবিলী উচ্চ বিদ্যালয় ১০১ শয্যায় উন্নীত হচ্ছে ৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

এমএ কাহার ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০৮:৩৮:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০৮:৩৮:৪৩ পূর্বাহ্ন
এমএ কাহার ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত হয়েছে এমএ কাহার ফাউন্ডেশন। জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রামের কৃতী সন্তান বিশিষ্ট শিল্পপতি ও দানবীর ব্যক্তিত্ব যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সাবেক সভাপতি এমএ কাহার নিজ নামে প্রতিষ্ঠা করেন এমএ কাহার ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন অঞ্চলে শীতবস্ত্র হিসেবে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে ৬ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় এমএ কাহার ফাউন্ডেশনের উদ্যোগে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের জয়নগর ও কামড়াখাই গ্রামের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে ভালোমানের কম্বল বিতরণ করা হয়। প্রায় অর্ধশতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এমএ কাহার ফাউন্ডেশনের পক্ষে ইউসুফ আলী লালন। এ সময় প্রবীণ মুরব্বি তছমুল মিয়া, মছব্বির আলী, আবদুল মতিন, জাবেদ আলী, কাওছার মিয়া, সুপার উদ্দিন, রায়হান উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স