সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

ফসলরক্ষা বাঁধের কাজে ধীরগতি, ৩০০ প্রকল্পে এখনও শুরু হয়নি কাজ

  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০৮:৩৬:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০৯:০৯:৫০ পূর্বাহ্ন
ফসলরক্ষা বাঁধের কাজে ধীরগতি, ৩০০ প্রকল্পে এখনও শুরু হয়নি কাজ
স্টাফ রিপোর্টার ::
নির্ধারিত সময়সীমার তিন সপ্তাহ পার হয়ে গেলেও এখনও শুরু হয়নি জেলার বিভিন্ন হাওরের বেশিরভাগ ফসলরক্ষা বাঁধের কাজ। যেসব হাওরে কাজ শুরু হয়েছে তার গতি নিয়েও হতাশ হাওরপাড়ের কৃষকরা। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, হাওরের পানি নামতে বিলম্বতা ও পিআইসি গঠন প্রক্রিয়ায় দেরি হওয়ায় এবার জেলার তাহিরপুর, দিরাই, শাল্লাসহ বিভিন্ন উপজেলার কিছু হাওরে সময়মতো কাজ শুরু করা যায়নি। তবে হাওর থেকে পানি সরে যাওয়ার সাথে সাথে বাঁধ নির্মাণকাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে, নির্বাচনের দাপ্তরিক কর্মে প্রশাসনের কর্মকর্তারা ব্যস্ত থাকায় প্রথম দিকে বাঁধের কাজে গতিতে কিছুটা প্রভাব পড়লেও কয়েকদিনের মধ্যে পুরোপুরি কাজ শুরু হয়ে নির্ধারিত ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হবে বলে জানিয়েছে পাউবো কর্তৃপক্ষ।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ২০২৫-২০২৬ অর্থ বছরে কাবিটা নীতিমালা অনুযায়ী সুনামগঞ্জের ১২ উপজেলার বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণের জন্য ৭০৫টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রায় সাড়ে ৫০০ কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য ১৩৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ১৫ ডিসেম্বর বাঁধের কাজ ১২ উপজেলায় উদ্বোধন করা হলেও হাওরের পানি নিষ্কাশনে বিলম্ব ও পিআইসি গঠন দেরি হওয়ায় সকল হাওরে বাঁধের কাজ শুরু করা যায়নি। ৬ জানুয়ারি পর্যন্ত প্রায় ৪০০টি প্রকল্পে বাঁধের কাজ শুরু হয়েছে। সপ্তাহ সময়ের মধ্যে অবশিষ্ট প্রকল্পগুলোতে কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। বাঁধের কাজের সার্বিক অগ্রগতি ১৫% বলে জানান তিনি।
এদিকে সরেজমিনে বিভিন্ন হাওর ঘুরে দেখা যায়, বেশির ভাগ অনুমোদিত প্রকল্পে বাঁধের কাজ শুরু হয়নি। কিছু কিছু প্রকল্পে ওয়ার্ক অর্ডার পাননি সংশ্লিষ্ট পিআইসিরা। অপরদিকে, বাঁধের কাজ শুরু না হওয়ায় উদ্বেগ জানিয়েছে হাওর বাঁচাও আন্দোলন। সম্প্রতি সংবাদ সম্মেলন করে সংগঠনের নেতারা জানান, নীতিমালা অনুযায়ী ফসলরক্ষা বাঁধের কাজ ১৫ ডিসেম্বর শুরু হওয়ার কথা থাকলেও এখনও বেশির ভাগ উপজেলায় কাজ শুরু হয়নি। যেসকল বাঁধে কাজ শুরু হয়েছে তাতেও রয়েছে ধীর গতি। তাছাড়া পিআইসি গঠনে অনিয়ম, অপ্রয়োজনীয় প্রকল্পসহ রয়েছে অতিরিক্ত বরাদ্দ। ফলে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সংগঠনের নেতারা। হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ স¤পাদক বিজন সেন রায় বলেন, এবারের বাঁধের কাজ নিয়ে আমরা খুবই শঙ্কিত। কাজের অগ্রগতি খুবই হতাশাজনক। এখনই তৎপর না হলে হাওরবাসীর জন্য দুঃসংবাদ রয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, হাওরের পানির জন্য কাজে কিছুটা বেগ পেতে হয়েছে। কয়েকদিনের মধ্যে শতভাগ বাঁধের কাজ শুরু হয়ে যাবে। মনিটরিং জোরদার রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু