সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”
ফসলরক্ষা বাঁধ পরিদর্শন

ফসলরক্ষা বাঁধের নির্মাণ কাজে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: জেলা প্রশাসক

  • আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০৭:৫২:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০৮:৫৬:০৩ পূর্বাহ্ন
ফসলরক্ষা বাঁধের নির্মাণ কাজে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার::
হাওরাঞ্চলের একমাত্র বোরো ফসলের সুরক্ষা নিশ্চিতে ফসলরক্ষা বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি বলেন, কৃষকের একমাত্র বোরো ফসলের সুরক্ষায় কোনো ছাড় নেই। কেউ যদি কাজে ফাঁকি দেয় বা অনিয়মের আশ্রয় নেয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৭ জানুয়ারি) দিনব্যাপী জেলার দিরাই উপজেলার বরাম ও চাপতি হাওরের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) নির্মাণ কাজ ও গুরুত্বপূর্ণ ক্লোজার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক এদিন দিরাইয়ের বরাম ও চাপতি হাওরের ৭৭, ৭৯ ও ৮০ নম্বর পিআইসির আওতাধীন বাঁধ এবং চাতল ক্লোজারের নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এসময় কাজের গুণগত মান বজায় রাখতে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস ইলিয়াস মিয়া বলেন, দিরাই উপজেলার বিভিন্ন হাওরের ক্লোজারগুলোর কাজের অগ্রগতি বর্তমানে সন্তোষজনক। তিনি বলেন, এখন পর্যন্ত গড়ে প্রায় ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। দিন দিন কাজের গতি বাড়ছে। হাওর থেকে পানি যত দ্রুত নামছে, বাঁধের কাজের পরিধিও তত বাড়ছে। ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে টেকসই বাঁধের নির্মাণ কাজ সম্পন্ন করতে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। হাওরের মানুষের জীবন-জীবিকা এই বোরো ফসলের ওপর নির্ভরশীল। তাই বাঁধের কাজে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না।

পরিদর্শনকালে সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অসীম চন্দ্র বনিক, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকারসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি