সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়ক

২৫টি বিপজ্জনক বাঁকে দুর্ঘটনার ঝুঁকি

  • আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০৯:২৩:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০৯:২৩:১২ পূর্বাহ্ন
২৫টি বিপজ্জনক বাঁকে দুর্ঘটনার ঝুঁকি
জাহাঙ্গীর আলম ভূঁইয়া : সুনামগঞ্জ জেলা শহর থেকে বিশ্বম্ভরপুর হয়ে তাহিরপুর উপজেলা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার সড়কজুড়ে রয়েছে অন্তত ২৫টির বেশি বিপজ্জনক বাঁক। এসব বাঁকই প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়ক মেরামত করা হলেও ঝুঁকিপূর্ণ বাঁকগুলো সোজা করা কিংবা দুর্ঘটনা কমাতে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সরজমিনে দেখা গেছে, বিশ্বম্ভরপুর উপজেলার চালবন হয়ে চিনাকান্দি-মাছিমপুর সড়ক, পলাশবাজার থেকে লাউড়েরগড়, কারেন্টের বাজার থেকে বিন্নাকুলী সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে একের পর এক বিপজ্জনক বাঁক রয়েছে। এসব বাঁকে প্রায় প্রতিদিনই যানবাহন দুর্ঘটনায় পড়ছে, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট, দুর্ভোগে পড়ছেন যাত্রী ও চালকরা। এই সড়কটি ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি যানবাহনের চাপ বহন করছে। তার ওপর একের পর এক নব্বই ডিগ্রি বাঁক, ঝুঁকিপূর্ণ স্টিলের সেতু ও যত্রতত্র নির্মিত স্পিড ব্রেকার পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। স্থানীয়রা জানান, সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কে অন্তত ২৫টি বিপজ্জনক বাঁক রয়েছে। এর মধ্যে বিশ্বম্ভরপুর উপজেলার বাঘমারা এলাকায় মাত্র ১০০ গজের মধ্যেই রয়েছে চারটি বিপজ্জনক বাঁক। শক্তিয়ারখলা বাজার পার হয়ে রয়েছে আরও চারটি, বালিজুড়ী ইউনিয়নের মেম্বার বাড়ির সামনে তিনটি এবং বাজার এলাকায় একটি বাঁক। এছাড়া কারেন্টের বাজার, পলাশ বাজারগামী সড়কে স্টিল ব্রিজের মুখে ও চালবন পয়েন্টে বাঁকগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। এসব বাঁকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের রাস্তা দেখা যায় না। ফলে বিপরীত দিক থেকে আসা যানবাহন বুঝতে না পেরে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। এই সড়কে অন্তত চারটি ঝুঁকিপূর্ণ স্টিলের সেতুও রয়েছে, যেগুলো দিয়ে ভারী যান চলাচল মারাত্মক ঝুঁকির সৃষ্টি করছে। শক্তিয়ারখলা এলাকার বাসিন্দা জহির মিয়া বলেন, সড়ক প্রশস্তকরণ ও ঝুঁকিপূর্ণ বাঁকগুলো সোজা করা না হলে দুর্ঘটনা আরও বাড়বে। আমরা প্রতিদিন আতঙ্ক নিয়ে চলাচল করছি। সিএনজি চালক জামিল মিয়া জানান, তাহিরপুর উপজেলার বীরনগর এলাকার ব্রিজ থেকেই ঝুঁকিপূর্ণ বাঁকের শুরু। এরপর বিশ্বম্ভরপুর উপজেলার ভেতর দিয়ে আব্দুল জহুর সেতু পর্যন্ত পুরো সড়কেই চালকদের বাড়তি সতর্কতায় চলতে হয়। বাঘমারা এলাকার বাসিন্দা শফিক আহমেদ বলেন, সড়ক মেরামত করা হলেও প্রয়োজন অনুযায়ী প্রশস্ত করা হয়নি। ঝুঁকিপূর্ণ বাঁকগুলো আগের মতোই রেখে দেওয়া হয়েছে। শাহ আলম, সুহেল আহমদসহ অনেকে বলেন, সড়ক প্রশস্তকরণের সময়ই ঝুঁকিপূর্ণ বাঁকগুলো সোজা করা যেত। কিন্তু তা না করে দায়সারা কাজ শেষ করায় সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে পড়েছে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স