সুনামগঞ্জ , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ ১০ মাদ্রাসার দাখিল ফলাফলে বিপর্যয়, কোনো প্রতিষ্ঠানেই জিপিএ-৫ নেই হাওরের জনপদ থেকে এবার মন্ত্রিসভায় প্রতিনিধি চান মানুষ অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে”

দোয়ারাবাজারে মাটিখেকো চক্র বেপরোয়া

  • আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০৯:২০:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০৯:২৪:০৮ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে মাটিখেকো চক্র বেপরোয়া
মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী::
দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া, লক্ষ্মীপুর, পান্ডারগাঁও, নরসিংপুর, দোয়ারাবাজার সদর, বোগলাবাজার, মান্নারগাঁও, বাংলাবাজার ও সুরমা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাবশালী মাটিখেকো চক্র নির্বিচারে মাটি কেটে বিক্রি করে আসছে। ফসলি জমি, রাস্তার পাশ, খাল-বিল ও জলাশয় সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে মারাত্মক হুমকির মুখে পড়েছে পরিবেশ, কৃষি ও জনজীবন। স্থানীয়দের অভিযোগ, দিনের আলো ও গভীর রাত - দুই সময়েই ভারী যন্ত্রপাতি ব্যবহার করে মাটি কাটা হচ্ছে। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি সৃষ্টি হচ্ছে গভীর গর্ত, যা বর্ষা মৌসুমে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। অনেক এলাকায় রাস্তার পাশ থেকে মাটি কেটে নেওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। এলাকাবাসী জানান, অবৈধভাবে কাটা মাটি ট্রাক ও ট্রলারে করে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এই চক্রের সঙ্গে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকায় সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। যারা প্রতিবাদ করেছেন, তারা নানাভাবে হুমকি ও চাপের মুখে পড়েছেন বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়রা আরও জানান, একাধিকবার উপজেলা প্রশাসন, ভূমি অফিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে অবহিত করা হলেও প্রতিকার মিলেনি। প্রশাসনের এমন নীরবতায় মাটিখেকো চক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, আমাদের ফসলি জমি ধ্বংস হয়ে যাচ্ছে। একবার মাটি কেটে নিলে সেই জমিতে আর চাষ করা যায় না। আমরা অভিযোগ দিয়েছি, কিন্তু কোনো ফল পাইনি। এলাকাবাসীর জোর দাবি- অবিলম্বে মাটিখেকো চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে, জড়িত প্রভাবশালীদের আইনের আওতায় আনতে হবে এবং পরিবেশ ও কৃষি জমি রক্ষায় প্রশাসনকে দৃশ্যমান ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে। অন্যথায় দোয়ারাবাজার উপজেলার পরিবেশ, কৃষি ও ভবিষ্যৎ প্রজন্মের জীবন এক ভয়াবহ সংকটে পতিত হবে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ বলেছেন, মাটি কেটে ফসলি জমি বিনষ্ট করার বিষয়ে আমরা অবগত। এসব বন্ধে প্রশাসন সোচ্চার। ইতিমধ্যে কয়েকটি অভিযান পরিচালনা করে জরিমানাও করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ

খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ