সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

পুত্রের মুক্তি দাবিতে পিতার সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০৯:১৭:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০৯:১৭:৪১ পূর্বাহ্ন
পুত্রের মুক্তি দাবিতে পিতার সংবাদ সম্মেলন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলায় প্রেম করে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের পর অপহরণের অভিযোগে দায়েরকৃত মামলায় কারাবন্দি যুবক রুবেল মিয়ার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার পিতা রফিক উদ্দিন। মঙ্গলবার (৬ জানুয়ারি) দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের কিত্তে রাজনপুর গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বয়োবৃদ্ধ পিতা রফিক উদ্দিন অভিযোগ করে বলেন, একই গ্রামের পার্শ¦বর্তী বাড়ির এক মেয়ের সঙ্গে তার ছেলে রুবেল মিয়ার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। উভয়ে পরিবারকে না জানিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে কোর্ট ম্যারেজ করে চট্টগ্রামে চলে যান এবং সেখানে স্বামী-স্ত্রী হিসেবে প্রায় দেড় মাস সংসার করেন। তিনি আরও বলেন, সংসার করার দেড় মাস পর মেয়ের পরিবারের লোকজন কৌশলে মেয়েটিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে এবং পরে আমার নিরপরাধ ছেলের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করে। সেই মামলায় আমার ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। রফিক উদ্দিন দাবি করেন, এটি একটি সাজানো মামলা। তার মতে, প্রাপ্তবয়স্ক দুইজনের সম্মতিতে বিয়ে হলে সেটিকে অপহরণ বলা সম্পূর্ণ অন্যায় ও উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে আমার নিরপরাধ ছেলের মুক্তি নিশ্চিত করা হোক। ন্যায়বিচার চাই - আর কিছু না। এ বিষয়ে অভিযুক্ত পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা