সুনামগঞ্জ , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ ১০ মাদ্রাসার দাখিল ফলাফলে বিপর্যয়, কোনো প্রতিষ্ঠানেই জিপিএ-৫ নেই হাওরের জনপদ থেকে এবার মন্ত্রিসভায় প্রতিনিধি চান মানুষ অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে”

শীতার্তদের পাশে দাঁড়িয়েছে কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপ

  • আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০৯:১৬:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০৯:২৩:৩৫ পূর্বাহ্ন
শীতার্তদের পাশে দাঁড়িয়েছে কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে কনকনে শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ‘কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপ’। গভীর রাতে পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনের একদল স্বেচ্ছাসেবী সদস্য। রাত বৃদ্ধির সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতা বাড়লে রাস্তার পাশে আশ্রয় নেওয়া মানুষ, রিকশাচালক ও অসহায় প্রবীণদের হাতে উষ্ণতার প্রতীক হিসেবে কম্বল তুলে দেওয়া হয়। হঠাৎ মধ্যরাতে এমন মানবিক সহায়তা পেয়ে অনেক শীতার্ত মানুষের মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপ ও সদর উপজেলা স্কাউটসের সাধারণ স¤পাদক মো. বুরহান উদ্দিন বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতি বছরের মতো এবারও তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও অলিগলিতে হেঁটে হেঁটে প্রকৃত অসহায়দের খুঁজে বের করে সরাসরি তাদের হাতে কম্বল পৌঁছে দেওয়া হয়। সংগঠনের যুগ্ম সম্পাদক আহমেদ নাফিস নোমান বলেন, তীব্র শীতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের লক্ষ্য হলো অসহায় মানুষগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব করা। আমরা সমাজের সামর্থ্যবান সকলের প্রতি আহ্বান জানাই- নিজ নিজ অবস্থান থেকে শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য। বিতরণ কার্যক্রমে স্কাউট সদস্যরা পারস্পরিক সহযোগিতায় সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করেন। মানবিক এই উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্কাউটস সদস্য দুর্জয় দত্ত পুরকায়স্থ, রোভার স্কাউটস প্রতিনিধি মো. লুৎফুর রহমান লাবিব, স্কাউট সদস্য আহসানুল হক রাফি, তামনুন সিদ্দিক রিজভী, সুমন তালুকদার, অমি দাস গুপ্তসহ অন্যান্য সদস্যরা। উল্লেখ্য, কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপ নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ

খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ