সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
নির্বাচনী পরীক্ষায় ৭ বিষয়ে ফেল

শ্রেণিকক্ষে তালা দিলো বিএনপি নেতার ছেলে

  • আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০৯:১০:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০৯:১০:৩৮ পূর্বাহ্ন
শ্রেণিকক্ষে তালা দিলো বিএনপি নেতার ছেলে
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলায় লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে নির্বাচনি (টেস্ট) পরীক্ষায় সাত বিষয়ে ফেল করা এক শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে ওই শিক্ষার্থী স্কুলে এসে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করেন এবং একপর্যায়ে শ্রেণিকক্ষের দরজায় তালা ঝুলিয়ে দেন। অভিযুক্ত শিক্ষার্থী আরিফ লক্ষ্মীপুর ইউনিয়নের এক বিএনপি নেতার ছেলে বলে জানা গেছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে দশম শ্রেণির শিক্ষার্থী আরিফ বিদ্যালয়ে উপস্থিত হয়ে তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ তার টেস্ট পরীক্ষার ফলাফল জানতে চাইলে আরিফ নিজেই সাত বিষয়ে ফেল করার বিষয়টি স্বীকার করে। পরবর্তীতে ক্ষুব্ধ হয়ে আরিফ শিক্ষকদের হুমকি দেন এবং বলেন, তাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দিলে এক বা দুই বিষয়ে ফেল করা অন্য শিক্ষার্থীদেরও পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। একপর্যায়ে সে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিল। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বলেন, নিয়ম অনুযায়ী টেস্ট পরীক্ষায় সাত বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া সম্ভব নয়। এতে ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষার্থী শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করে এবং শ্রেণিকক্ষে তালা দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে তালা খুলে দেওয়া হয় এবং বিষয়টি মীমাংসার দায়িত্ব ইউপি চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীর বাবা লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আজিজ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বিএনপির রাজনীতি করি ঠিকই, কিন্তু এই ঘটনায় আমার ছেলে একা নয়। আরও কয়েকজন শিক্ষার্থী ছিল। ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার অনিয়ম ও দুর্নীতির কথা বলায় তিনি এককভাবে আমার ছেলের নাম জড়িয়ে প্রচার করছেন। বিষয়টির সমাধান হয়েছে। এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো বিস্তারিত জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা এবং নিয়মের সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, শ্রেণিকক্ষের তালা খুলে পরিস্থিতি শান্ত করা হয়েছে। বিষয়টি মীমাংসা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স