সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

  • আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০৯:০৯:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০৯:০৯:১৫ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
স্টাফ রিপোর্টার : ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির অর্থায়নে এবং ভার্ড চক্ষু হাসপাতাল, সুনামগঞ্জের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) সুনামগঞ্জ সদর উপজেলার মাসতুরা মবশ্বির সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে মোট ৫০ জন চক্ষু রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ১৫ জন ছানি রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল চন্দ্র শীলের সভাপতিত্বে এবং ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার (এএফও) মো. নূর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ছানি রোগীদের চিকিৎসা সেবা প্রদান এবং শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি দিয়ে থাকে। তিনি আরও বলেন, ডাচ্-বাংলা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আবুল কাশেম মো. শিরিন মহোদয়ের আন্তরিক সহযোগিতার ফলে অন্যান্য জেলার মতো সুনামগঞ্জ জেলাতেও মানবসেবামূলক এ ধরনের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে। অনুষ্ঠানে ভার্ড চক্ষু হাসপাতালের মেডিকেল টিম, ডাচ্-বাংলা ব্যাংকের কর্মকর্তা মো. মিছবাহ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা রোগীদের সঙ্গে কথা বলেন এবং ভার্ড চক্ষু হাসপাতালের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। উপস্থিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ ধরনের মহতী উদ্যোগের জন্য ভার্ড চক্ষু হাসপাতাল ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, ক্যাম্পে ভার্ড চক্ষু হাসপাতালের মেডিকেল টিম সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ