সুনামগঞ্জ , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ছাতকে ব্যবসায়ী সমাবেশ

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৪ ০৯:৪৯:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৪ ০৯:৪৯:৫৯ পূর্বাহ্ন
ছাতকে ব্যবসায়ী সমাবেশ
ছাতক প্রতিনিধি :: ছাতকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের তাহির প্লাজাস্থ চিলিস রেস্টুরেন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর শাখার আইবিডব্লিউএফ-এর সভাপতি আব্দুল হাই আজাদ। সাধারণ স¤পাদক হুমায়ুন কবিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদ সদস্য, অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইবিডব্লিউএফ সুনামগঞ্জ জেলা সভাপতি, ফরিদ আহমদ, সহ-সভাপতি বদরুল কাদির শিহাব, সাধারণ স¤পাদক আব্দুস সাত্তার মামুন, পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদ, পৌর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি আবু সিদ্দিকা, পেশাজীবী পরিষদ ছাতক পৌর সভাপতি আজিজুল ইসলাম প্রমুখ। সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি রেজাউল করিম তালুকদার ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন। নতুন কমিটিতে রয়েছেন সভাপতি আব্দুল হাই আজাদ, সহ-সভাপতি আলী আজগর সোহাগ, ফয়জুর রহমান, আলাউদ্দিন, কবির আহমদ, সাধারণ স¤পাদক হুমায়ুন কবির, সহ সাধারণ স¤পাদক আবু হেনা তারেক, নাজমুল হোসেন, জাকির হোসেন জুলন, আক্তার মিয়া, অর্থ স¤পাদক ইব্রাহিম মো. সাদেক, এমদাদুল ইসলাম, সাংগঠনিক স¤পাদক আলী আমজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার মকবুল, আন্তর্জাতিক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলম উদ্দিন, সমাজসেবক বিষয়ক সম্পাদক এরশাদ আলী, প্রচার সম্পাদক নাজমুল হাসান জুয়েল, দপ্তর সম্পাদক আব্দুল মোহাইমিন, সহ নাজিমুদ্দিন, আজিমুল হক, ক্রীড়া স¤পাদক রুকনুদ্দিন, সদস্য ইঞ্জিনিয়ার আবুল খান, মোহাম্মদ আব্দুল্লাহ, আফতাব উদ্দিন শামীম, মোহাম্মদ আলী, আব্দুল মুকিত, নজির উদ্দিন, সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার বলেন, ব্যবসায়ী সংগঠনের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়া সম্ভব। হালাল ব্যবসা হচ্ছে ইবাদতের সামিল। ইসলামি আন্দোলনের কর্মীদের ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে নিজেকে সাবলম্বী করে মানবকল্যাণে কাজ করে যেতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব

সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব