সুনামগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ
হাওর বাঁচাও আন্দোলনের সংবাদ সম্মেলন

বাঁধের কাজে বিলম্বে উদ্বেগ, আন্দোলনের হুঁশিয়ারি

  • আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০৯:০১:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০৯:০১:৪৫ পূর্বাহ্ন
বাঁধের কাজে বিলম্বে উদ্বেগ, আন্দোলনের হুঁশিয়ারি
স্টাফ রিপোর্টার :: ফসলরক্ষা বাঁধের কাজ শুরুতে বিলম্বে উদ্বেগ জানিয়েছে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উদ্বেগের বিষয়টি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়। লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৭ সালে হাওরে অনিয়ম ও অবহেলার কারণে কৃষকের ফসলহানির প্রতিবাদ থেকেই ‘হাওর বাঁচাও আন্দোলন’-এর জন্ম। জন্মলগ্ন থেকেই কৃষকের অধিকার, হাওরের ফসল ও দেশের খাদ্য নিরাপত্তা রক্ষায় সংগঠনটি রাজপথে সক্রিয় রয়েছে। কৃষকদের দাবি আদায়ে আমরা কথা বলে আসছি। তিনি বলেন, নীতিমালা অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে পিআইসি গঠন, ১৫ ডিসেম্বরের মধ্যে বাঁধের কাজ শুরু এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও বাস্তবে তার ব্যত্যয় ঘটেছে। লোক দেখানো উদ্বোধনের ২০ দিন পার হলেও অধিকাংশ উপজেলায় কাজ শুরু হয়নি। নিয়মরক্ষার পিআইসি অনুমোদন দেওয়া হলেও কার্যক্রম নেই। তিনি জানান, শাল্লা, ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর, জামালগঞ্জ, দিরাই ও শান্তিগঞ্জসহ একাধিক উপজেলায় বহু পিআইসি এখনো কাজ শুরু করেনি। অনেক উপজেলায় পূর্ণাঙ্গ পিআইসি গঠনও স¤পন্ন হয়নি। হালির, শনির, দেখার, কানলার, ছায়ার, উৎগল, মহালয়া, সোনামড়ল ও বরাম হাওরসহ অধিকাংশ হাওরে বাঁধ মেরামত ও ভাঙা বন্ধের কাজ শুরু হয়নি। বিজন সেন রায় বলেন, কাজের বিলম্বের কারণে নির্ধারিত সময়ের মধ্যে বাঁধ নির্মাণ অসম্ভব হয়ে পড়বে। দেরিতে করা বাঁধ কখনোই টেকসই হয় না। দুর্বল বাঁধ মানেই হাওর ডুবি ও ফসলহানি। এতে প্রায় দুই লাখ বোরো চাষী পরিবার চরম অনিশ্চয়তায় পড়বেন। তিনি অভিযোগ করেন, উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকঢোল পিটিয়ে ফিতা কাটা হলেও মাঠে বাস্তব কাজ নেই। কাবিটা মনিটরিং কমিটি ও পানি উন্নয়ন বোর্ড বরাদ্দ ও প্রকল্প থাকার কথা বললেও দৃশ্যমান অগ্রগতি নেই। পিআইসি নিয়ে কৃষকদের সঙ্গে এক ধরনের ‘সাপ-লুডু খেলা’ চলছে। তিনি আরও বলেন, অনেক স্থানে আগের বছরের তুলনায় বরাদ্দ অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। একটি প্রকল্প ভেঙে একাধিক প্রকল্প দেখিয়ে বরাদ্দ বাড়ানো হয়েছে, যা দুর্নীতি ও অনিয়মের সুযোগ সৃষ্টি করেছে। সংবাদ সম্মেলনে চার দফা দাবি তুলে ধরা হয়- ১. অবিলম্বে সব পিআইসি গঠন সম্পন্ন করে কাজ শুরু করতে হবে। ২. সব হাওরে দ্রুত বাঁধের কাজ দৃশ্যমান করতে হবে। ৩. কাবিটা স্কিমের নীতিমালা শতভাগ অনুসরণ নিশ্চিত করতে হবে। ৪. অনিয়ম, গাফিলতি ও দায়িত্বহীনতার দায় সংশ্লিষ্ট কমিটিগুলোকে দায়িত্ব নিতে হবে। কাজ দ্রুত শুরু না হলে এবং সময়মতো বাঁধ স¤পন্ন না হলে ফসলহানির দায় সংশ্লিষ্টদের নিতে হবে - এমন হুঁশিয়ারি দিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রয়োজনে আদালতে মামলা, পাশাপাশি রাজপথে আন্দোলন, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি দেওয়া হবে। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক একে কুদরত পাশা। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি চিত্তরঞ্জন তালুকদার, জেলা কমিটির সহ সভাপতি আলীনুর, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আনোয়ারুল হক, সদস্য ইসমাইল হোসেনসহ হাওর বাঁচাও আন্দোলনের সদস্যবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক