সুনামগঞ্জ , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ ১০ মাদ্রাসার দাখিল ফলাফলে বিপর্যয়, কোনো প্রতিষ্ঠানেই জিপিএ-৫ নেই হাওরের জনপদ থেকে এবার মন্ত্রিসভায় প্রতিনিধি চান মানুষ অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে”

গ্রিনল্যান্ড আমাদের লাগবেই : ট্রাম্প

  • আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০৯:০৬:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০৯:০৬:৪৭ পূর্বাহ্ন
গ্রিনল্যান্ড আমাদের লাগবেই : ট্রাম্প
সুনামকণ্ঠ ডেস্ক :: গ্রিনল্যান্ড দখল করা নিয়ে ডেনমার্কের প্রধানমন্ত্রীর কড়া সতর্কবার্তার পরপরই দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা¤প। সোমবার (৫ জানুয়ারি) তিনি ফের দাবি করেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ড আমাদের লাগবে। এর আগেও একাধিকবার ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার সম্ভাবনার কথা তুলেছেন ট্রাম্প। তিনি বারবার গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান, প্রতিরক্ষা গুরুত্ব ও বিপুল খনিজ স¤পদের কথা উল্লেখ করে এই দাবি করে আসছেন। এরই মধ্যে ট্রা¤প প্রশাসন গ্রিনল্যান্ডের জন্য একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছে, যা ডেনমার্কে ক্ষোভের জন্ম দিয়েছে। এদিকে, গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন ট্রা¤েপর মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, এখন যথেষ্ট হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে গ্রিনল্যান্ড যাওয়ার ধারণাকে তিনি ‘একটি কল্পনা’ হিসেবে বর্ণনা করেন। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, আর কোনো চাপ নয়, আর কোনো ইঙ্গিত নয়। সংযুক্তির কোনো কল্পনাও নয়। আমরা সংলাপের জন্য উন্মুক্ত, আমরা আলোচনার জন্য উন্মুক্ত। কিন্তু তা অবশ্যই সঠিক চ্যানেলের মাধ্যমে ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান রেখে হতে হবে। এর আগে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছিলেন, ড্যানিশ রাজ্যের অন্তর্ভুক্ত তিনটি দেশের কোনো একটিকেও যুক্তরাষ্ট্রের সংযুক্ত করার অধিকার নেই। তিনি আরও বলেন, ডেনমার্কের সূত্রেই গ্রিনল্যান্ড ন্যাটো সদস্য ও জোটের নিরাপত্তা নিশ্চয়তার আওতায় রয়েছে। পাশাপাশি গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রকে প্রবেশাধিকার দেওয়া একটি প্রতিরক্ষা চুক্তি আগেই কার্যকর রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ডেনমার্কের প্রধানমন্ত্রী এই বক্তব্য দেন ট্রা¤েপর শীর্ষ সহযোগী স্টিফেন মিলারের স্ত্রী কেটি মিলারের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পর। ওই পোস্টে কেটি মিলার গ্রিনল্যান্ডের একটি মানচিত্র যুক্তরাষ্ট্রের পতাকার রঙে রাঙিয়ে ‘শিগগিরই’ শব্দটি লিখেছিলেন। এই পোস্টের জবাবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত দুই দেশের ‘বন্ধুত্বপূর্ণ স¤পর্ক’ স্মরণ করিয়ে একটি বার্তা দেন। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক মিত্র দেশ এবং ডেনমার্ক তার ভৌগোলিক অখ-তার প্রতি সম্মান প্রত্যাশা করে। কেটি মিলার একজন ডানপন্থি পডকাস্টার ও ট্রা¤েপর প্রথম মেয়াদে তার সহকারী হিসেবেও কাজ করেছিলেন। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে এই পাল্টাপাল্টি বক্তব্য এমন এক সময় সামনে এলো, যখন শনিবার (৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি বড় সামরিক অভিযান চালিয়েছে। ওই অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। পরে ট্রা¤প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা ‘চালাবে’ ও মার্কিন তেল কো¤পানিগুলো দেশটির জন্য অর্থ উপার্জন শুরু করবে। এই পরিস্থিতি নতুন করে আশঙ্কা তৈরি করেছে যে, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে শক্তি প্রয়োগের বিষয়টি বিবেচনায় নিতে পারে। এর আগে ট্রা¤প এমন সম্ভাবনা পুরোপুরি নাকচ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ট্রা¤েপর দাবি, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হলে দেশটির নিরাপত্তা স্বার্থ রক্ষা পাবে, কারণ আর্কটিক অঞ্চলের এই বিশাল দ্বীপটির কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে উচ্চপ্রযুক্তি খাতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ খনিজ স¤পদের প্রাচুর্য রয়েছে। প্রায় ৫৭ হাজার জনসংখ্যার গ্রিনল্যান্ড ১৯৭৯ সাল থেকে ব্যাপক স্বায়ত্তশাসন ভোগ করে আসছে। তবে প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি এখনো ডেনমার্কের হাতে রয়েছে। যদিও গ্রিনল্যান্ডের অধিকাংশ মানুষ ভবিষ্যতে ডেনমার্ক থেকে স্বাধীনতা চান, তবে বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে- যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার বিষয়ে গ্রিনল্যান্ডবাসীদের মধ্যে ব্যাপক ও দৃঢ় বিরোধিতা রয়েছে। সূত্র: বিবিসি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ

খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ