সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় লোকবলের অভাবে চালু হচ্ছে না আইসিইউ, আড়াই বছর ধরে কক্ষ তালাবদ্ধ অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবছে জমির ধান চরম দুর্দশায় হাওরের কৃষক জামালগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত আকস্মিক বন্যার শঙ্কা, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে জামালগঞ্জ কী করছেন ‘মাস্টারমাইন্ড’ মাহফুজ আলম হাওরে আশ্রয়কেন্দ্র এবং বজ্রনিরোধক দন্ড স্থাপনের দাবি এমপি কামরুল

সিলেট নয়, বগুড়া থেকে শুরু হতে পারে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা কার্যক্রম

  • আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০৯:০৫:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০৯:০৫:১০ পূর্বাহ্ন
সিলেট নয়, বগুড়া থেকে শুরু হতে পারে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা কার্যক্রম
সুনামকণ্ঠ ডেস্ক :: দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র অনুযায়ী, সেখান থেকেই তিনি তার জীবনের প্রথম নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করতে পারেন। সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তিনি বগুড়া সফর করেছিলেন। এর আগে দলীয়ভাবে শোনা যাচ্ছিল, সিলেট থেকে বিএনপির নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু হতে পারে। তবে দলের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, নিজের নির্বাচনী এলাকা বগুড়া থেকেই তারেক রহমান এই প্রচারণা শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে কেউ কেউ জানিয়েছেন। তবুও ধারণা করা হচ্ছে, বগুড়া-৬ আসন থেকেই শুরু হতে যাচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা। দলের একাধিক সূত্র জানায়, আগামী ১১ জানুয়ারি তারেক রহমানের বগুড়ায় যাওয়ার কথা রয়েছে। বগুড়া সফর শেষে তিনি রংপুরে যাবেন বলে জানা গেছে। সেখানে তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। উল্লেখ্য, বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় অবস্থিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাবা, শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পৈতৃক ভিটা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স