সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন

সীমান্তে মহিষের চালানসহ মসলা ও প্রসাধনী জব্দ

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৪ ০৯:৪৮:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৪ ০৯:৪৮:৩৪ পূর্বাহ্ন
সীমান্তে মহিষের চালানসহ মসলা ও প্রসাধনী জব্দ
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার সীমান্তে মহিষের চালানসহ বিপুল পরিমাণ মসলা ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনে বাংলাবাজার বিওপির কো¤পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ১২৩৫/৪ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ কলাউড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার পথে ১৬টি মহিষ, ২১৯টি ভারতীয় লাক্স সাবান, ৪২ কেজি ভারতীয় জিরা, ৩৯ পিস ভারতীয় অলিভ অয়েল, ৪৩ পিস ভারতীয় জনসন বেবি লোশন ও ১৪৪ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মহিষের চালানসহ মসলা ও প্রসাধনীসামগ্রী রেখে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মহিষ, মসলা ও প্রসাধনীসামগ্রীর আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ ৮ হাজার ৯১০ টাকা। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান পিএসসি সত্যতা নিশ্চিত করে জানান, চোরাচালান রোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। মহিষ, মসলা ও প্রসাধনীসামগ্রী ৪৮ বিজিবির বাংলাবাজার বিওপির জিম্মায় রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা