সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
বলাকা ফিলিং স্টেশন

পাম্পে গ্যাস না পেয়ে সড়কে শত শত সিএনজি’র জট, জনভোগান্তি চরমে

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০৯:৫১:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০৯:৫২:২৯ পূর্বাহ্ন
পাম্পে গ্যাস না পেয়ে সড়কে শত শত সিএনজি’র জট, জনভোগান্তি চরমে
জালাল উদ্দিন নাসিম ::
সুনামগঞ্জ শহরের প্রবেশ মুখ ওয়েজখালি গ্যাস পাম্পে দিনভর শত শত সিএনজি গ্যাসের জন্য অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেনা। দীর্ঘক্ষণ এগুলো সড়কে দাঁড়িয়ে থাকায় যানজট দেখা দিয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে এবং সড়কে বিশৃঙ্খল অবস্থা দেখা দিয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগেই আছে।

রবিবার (৪ জানুয়ারি) সরেজমিনে ওয়েজখালি গিয়ে দেখা যায়, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে শত শত সিএনজি রাস্তায় লাইন ধরে দাঁড়িয়ে আছে। জলিলপুর যাওয়ার রাস্তার পাশেও শত শত লেগুনা, লাইটেস, কার রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ওয়েজখালির বলাকা সিএনজি ফিলিং স্টেশনের সংশ্লিষ্টরা জানান, পর্যাপ্ত পরিমাণ গ্যাসের প্রেসার না থাকায় শত শত সিএনজি, গাড়ি, লেগুনা, দাঁড়িয়ে থাকছে। এতে পাম্পের সমস্যা হচ্ছে এবং মানুষেরও দুর্ভোগ বেড়েছে।
সিএনজি চালক আবু বক্কর বলেন, আমরা যারা সিএনজি চালক তারা খুবই ভোগান্তিতে আছি। প্রায় এক মাস ধরে এই গ্যাস পাম্প ১০ মিনিট গ্যাস দিয়ে ১ ঘণ্টা বন্ধ রাখে। অনেকেই আছেন রাত ৪টায় এসে বিকাল ৪টা হয়ে গেছে সে এখনও লাইনে। আমি নিজেও সকাল ৯টার দিকে এসেছি এখনও লাইনে আছি। আমাদের এই ভোগান্তি দেখার জন্য কেউ নেই। আমরা এর প্রতিকার ও সমাধান চাই। একাধিক সিএনজি চালক জানান, গ্যাস নিতেই যদি সারাদিন চলে যায় তাহলে যাত্রীসেবা দিব কবে? কর্তৃপক্ষ বারবার বলছে মেশিন নষ্ট হয়ে গেছে, গ্যাসের পর্যাপ্ত প্রেসার নেই, এসব বলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করাচ্ছে। তারপরও গ্যাস মিলছেনা।

বলাকা সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার শামীম আহমদ বলেন, জালালাবাদ গ্যাসের প্রেসার কম। এ কারণে দ্রুত সার্ভিস দেওয়া সম্ভব হচ্ছেনা। সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রেসার কম থাকে। আমরা জালালাবাদ গ্যাসের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন প্রেসার কম সারাদেশেই। তাছাড়া সুনামগঞ্জের চার ইঞ্চি পাইপ লাইনও যথাযথভাবে গ্যাস সঞ্চালন করতে পারছেনা। এ কারণে এই সমস্যা হচ্ছে। তাছাড়া আগে গ্যাস পাবার জন্য সবাই লাইনে দাঁড়াতে গিয়েও যটের সৃষ্টি করছে।

এ বিষয়ে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) মোহাম্মদ হানিফ মিয়া বলেন, গ্যাসের জন্য সড়কে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়। গাড়িগুলো যাত্রী নেওয়ার জন্য নয়, গ্যাস নেওয়ার জন্যই দাঁড়িয়ে থাকে। এতে যানজটের সৃষ্টি হয়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ