সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

হাওরের ফসলরক্ষা বাঁধের কাজে বিলম্ব কাম্য নয়

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০৯:৪৮:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০৯:৪৮:৩৮ পূর্বাহ্ন
হাওরের ফসলরক্ষা বাঁধের কাজে বিলম্ব কাম্য নয়
হাওরাঞ্চলের মানুষের জীবিকা ও খাদ্যনিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ফসলরক্ষা বাঁধ। প্রতি বছর এই বাঁধের উপর নির্ভর করেই লাখো কৃষক বোরো চাষে বিনিয়োগ করেন। অথচ জামালগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে যে শৈথিল্য ও অনিয়মের চিত্র উঠে এসেছে, তা গভীর উদ্বেগের। হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দের সরেজমিন পরিদর্শনে জানা গেছে, কাবিটা নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বর কাজ শুরুর কথা থাকলেও ১৯ দিন পার হয়ে যাওয়ার পরও হালি, শনি ও মহালিয়া হাওরের ২৭টি পিআইসিতে কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এমনকি অনেক প্রকল্প এলাকায় সাইনবোর্ড পর্যন্ত টাঙানো হয়নি। উদ্বোধনের পরও কাজ বন্ধ থাকা কিংবা শুরুই না হওয়া প্রকল্পগুলো কেবল প্রশাসনিক ব্যর্থতার নয়, বরং সম্ভাব্য অনিয়ম ও অবহেলারও ইঙ্গিত দেয়। আরও উদ্বেগজনক বিষয় হলো- বিগত বছরের তুলনায় অনেক বাঁধ প্রায় অক্ষত থাকা সত্ত্বেও এবছর বরাদ্দের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এতে জনমনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে- এই বাড়তি বরাদ্দের যৌক্তিকতা কোথায়? মাঠপর্যায়ে কাজ না থাকলেও বরাদ্দ বাড়ানো হলে তা সরকারি অর্থ অপচয়ের শঙ্কা সৃষ্টি করে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে, ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে এবং শিগগিরই কাজ শুরু হবে। কিন্তু বাস্তবতা হলো- হাওরের সময়সূচি প্রকৃতির সঙ্গে যুদ্ধের মতো। একদিনের বিলম্বও হাওরাঞ্চলে বড় বিপর্যয়ের কারণ হতে পারে। আগাম বন্যা কিংবা পাহাড়ি ঢলে বাঁধ দুর্বল থাকলে পুরো বোরো ফসল এক মুহূর্তে তলিয়ে যেতে পারে। অতীতের অভিজ্ঞতা আমাদের সে কঠিন বাস্তবতার কথাই মনে করিয়ে দেয়। হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ যে প্রশ্ন তুলেছেন - তা কেবল একটি সংগঠনের দাবি নয়, এটি কৃষক সমাজের যৌক্তিক আশঙ্কার প্রতিফলন। পিআইসিগুলোর কার্যক্রম তদারকি, বরাদ্দের স্বচ্ছতা নিশ্চিত করা এবং কাজের গুণগত মান রক্ষা করা - এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায় এড়ানোর সুযোগ নেই। অতএব, এখনই প্রয়োজন জরুরি ভিত্তিতে পাউবো ও প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ। প্রতিটি পিআইসির কাজ দ্রুত শুরু করা, প্রকৃত প্রয়োজনের বাইরে বরাদ্দ পর্যালোচনা করা এবং দায়বদ্ধতার কাঠামো শক্তিশালী করা না গেলে হাওরের কৃষি, কৃষক ও খাদ্যনিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। হাওর রক্ষা মানেই দেশের খাদ্য ভা-ার রক্ষা। এই সত্য উপলব্ধি করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করাই সময়ের দাবি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু