সুনামগঞ্জ , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার

‘অবৈধভাবে দখলকৃত’ সম্পত্তি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০৯:৪০:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০৯:৪০:০৫ পূর্বাহ্ন
‘অবৈধভাবে দখলকৃত’ সম্পত্তি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার :: ‘অবৈধভাবে দখলকৃত’ বাসা ও পৈতৃক সম্পত্তি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। রবিবার বিকেলে সুনামগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মধ্য আরপিননগর (অয়ন-২৩) এলাকায় নিজ বাসায় এই সংবাদ সম্মেলন করেন মৃত নজির মিয়া বক্সের ছেলে মো. শফিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তার পিতা নজির মিয়া বক্স মৃত্যুকালে তিন স্ত্রী, তিন ছেলে ও ছয় মেয়ে রেখে যান। মৃত্যুর আগে তিনি মোট ১১ শতক জমির মধ্যে ছেলে শফিকুল ইসলামকে ৪ শতক এবং সৎভাই জমিরুল ইসলামকে ৩ শতক জমি প্রদান করেন। অবশিষ্ট ৪ শতক জমি নজির মিয়া বক্সের নামেই রয়ে যায়। শফিকুল ইসলামের অভিযোগ, পরবর্তীতে তার সৎভাই জমিরুল ইসলাম প্রতারণার মাধ্যমে পৈতৃক সম্পত্তির অবশিষ্ট ৪ শতক জমি নিজের নামে রেকর্ড করে নেন। একই সঙ্গে তাঁর নিজ নামে থাকা ৪ শতক জমির ওপর নির্মিত ঘরের প্রায় ১ শতক অংশ জোরপূর্বক দখল করে নেন জমিরুল ইসলাম। তিনি আরও অভিযোগ করেন, তার সন্তানদের বসবাসের কোনো জায়গা না থাকলেও গত প্রায় ৩৫ বছর ধরে ওই দখলকৃত ঘরে বসবাস করে আসছেন জমিরুল ইসলাম এবং সেখান থেকে নিয়মিত ভাড়া আদায় করছেন। এলাকায় একাধিকবার বিচার-শালিসের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হলেও প্রতিপক্ষ কোনো সমাধানে আসেনি। শফিকুল ইসলামের দাবি, তিনি কিংবা তার পরিবারের কোনো সদস্য কখনোই ‘লা-দাবি নামা’য় স্বাক্ষর করেননি। তাঁর ভাষ্য অনুযায়ী, আইনি প্রক্রিয়ায় তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, পৈতৃক স¤পত্তির অবশিষ্ট অংশ থেকে তো বঞ্চিত হয়েছি, উল্টো আমার নিজ ঘরের একটি অংশও জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। আমি এর প্রতিকার চাই। পৈতৃক স¤পত্তির ন্যায্য অংশ ফেরত চাই এবং আমার বাসার অবৈধ দখলদারদের হাত থেকে মুক্তি চাই। অভিযোগের বিষয়ে জমিরুল ইসলামের পুত্র আবুল ফাত্তাহ পাপ্পুর স্ত্রী শিউলি চৌধুরী জানান, স¤পূর্ণ অভিযোগ বানোয়াট ও মিথ্যা। আমরাও আইনী পদক্ষেপ গ্রহণ করবো। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিক কোন অভিযোগপত্র পাইনি। তারা কেউ আমাদের সাথে যোগাযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি

দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি