সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০৯:৩৮:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০৯:৫৪:১০ পূর্বাহ্ন
জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক নিহত হয়েছে। ‎নিহত যুবকের নাম আক্তার হোসেন (২২)। সে ফেনারবাঁক ইউনিয়নের জামলাবাজ গ্রামের সরাফত আলীর ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, আক্তার রোববার সকাল ১১টার দিকে ফেনারবাঁক ইউনিয়নের সুরমা নদীর রামপুর পয়েন্টে আমান উল্লাহর সেচ পাম্পের ত্রুটি ঠিক করতে পানিতে নেমে কাজ করার সময় উপরে থাকা অপরজন অসতর্কতাভাবে বিদ্যুৎ সুইস চালু করে দিলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারাত্মকভাবে আহত হন আক্তার। পরে তার সাথে থাকা অন্যান্য শ্রমিক ও এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ইউপি সদস্য সাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেচপা¤েপর ত্রুটি সারাতে আক্তার হোসেন পানির নিচে ডুব দেয়। সে সময় সেচ পা¤প চালু হওয়ায় পানির টানে ডুবে গিয়ে সে বিদ্যুতায়িত হয়। তাৎক্ষণিক সেচ পা¤প বন্ধ এবং তাকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ‎‎জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদিন জানান, সেচপাম্পে বিদ্যুৎতায়িত হয়ে মারা যাওয়ার ঘটনার খোঁজ খবর নিচ্ছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প