স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম আক্তার হোসেন (২২)। সে ফেনারবাঁক ইউনিয়নের জামলাবাজ গ্রামের সরাফত আলীর ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, আক্তার রোববার সকাল ১১টার দিকে ফেনারবাঁক ইউনিয়নের সুরমা নদীর রামপুর পয়েন্টে আমান উল্লাহর সেচ পাম্পের ত্রুটি ঠিক করতে পানিতে নেমে কাজ করার সময় উপরে থাকা অপরজন অসতর্কতাভাবে বিদ্যুৎ সুইস চালু করে দিলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারাত্মকভাবে আহত হন আক্তার। পরে তার সাথে থাকা অন্যান্য শ্রমিক ও এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ইউপি সদস্য সাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেচপা¤েপর ত্রুটি সারাতে আক্তার হোসেন পানির নিচে ডুব দেয়। সে সময় সেচ পা¤প চালু হওয়ায় পানির টানে ডুবে গিয়ে সে বিদ্যুতায়িত হয়। তাৎক্ষণিক সেচ পা¤প বন্ধ এবং তাকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদিন জানান, সেচপাম্পে বিদ্যুৎতায়িত হয়ে মারা যাওয়ার ঘটনার খোঁজ খবর নিচ্ছি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
- আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০৯:৩৮:৪৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০৯:৫৪:১০ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ