সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

জামালগঞ্জে যুবকের লাশ উদ্ধার

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০৯:৩৩:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০৯:৩৪:৪৩ পূর্বাহ্ন
জামালগঞ্জে যুবকের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে বিষাক্ত ট্যাবলেট সেবনে রঞ্জিত দাস (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ‎পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৩ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের গোপালপুর গ্রামের নিজ বসতবাড়ির উঠানে রঞ্জিত দাস ইঁদুর মারার ট্যাবলেট (বিষজাতীয় পদার্থ) সেবন করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক মুহূর্তে স্বজনরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। নিহত রঞ্জিত দাস গোপালপুর গ্রামের বাসিন্দা ও নিখিল চন্দ্র দাসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি কিছুদিন আগে বিদেশে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ঘটনার খবর পেয়ে জামালগঞ্জ থানা পুলিশ এসআই সুপ্রাংশু দে দিলুর নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করেন।
পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মো. বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স