সুনামগঞ্জ , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে গাঁজাসহ আটক ১ ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০৯:৩২:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০৯:৩২:১৮ পূর্বাহ্ন
সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১
স্টাফ রিপোর্টার :: ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে দুর্ঘটনায় রেজাউল মিয়া (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) রাতে ছাতক পৌর শহরের রহমতভাগ সুরমা ব্রিজের দক্ষিণ অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল মিয়া উপজেলার নোয়ারাই ইউনিয়নের চানপুর (বড়গল্লা) গ্রামের মো. আব্দুল মোছাব্বির মিয়ার ছেলে। দুর্ঘটনায় রেজাউলের সঙ্গে থাকা আরেক যুবক রাহিদ আলম শুভ (১৯) গুরুতর আহত হয়েছেন। তিনি একই গ্রামের মাহবুব আলম সোহেলের ছেলে। শুভকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, রাতে রেজাউল ও শুভ সুরমা ব্রিজ পার হয়ে সড়কে ওঠার মুহূর্তে হঠাৎ একটি গাড়ির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই রেজাউল মিয়া মারা যান। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং কিছু সময়ের মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। ছাতক থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের পেপার মিল এলাকা সংলগ্ন ২ নম্বর ব্রিজ থেকে প্রায় ৫০ গজ দক্ষিণে অজ্ঞাতনামা গাড়িটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রেজাউল মিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং শুভ গুরুতর আহত হন। স্থানীয়রা আহত শুভকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সংঘর্ষের পর অজ্ঞাতনামা গাড়িটি দ্রুত স্থান ত্যাগ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর

দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর