সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

শান্তিগঞ্জে ‘হাওর বাঁচাও আন্দোলন’ উপজেলা কমিটির অভিষেক

  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৯:২৭:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৯:৩০:০৫ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে ‘হাওর বাঁচাও আন্দোলন’ উপজেলা কমিটির অভিষেক
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জে ‘হাওর বাঁচাও আন্দোলন’ উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে ‘হাওর বাঁচাও আন্দোলন’ শান্তিগঞ্জ উপজেলা কমিটির আয়োজনে স্থানীয় যেহীন আহমদ একাডেমি (এফআইভিডিবি) হলরুমে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা কমিটির সভাপতি মো. আবু সঈদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি, কবি ও লেখক মো. ইয়াকুব বখত বাহলুল। উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি ও উপজেলা কমিটির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক রাধিকা রঞ্জন তালুকদার, জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, শান্তিগঞ্জ উপজেলা কমিটির সহ-সভাপতি ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা কমিটির সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান ও মো. শাব্বির আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো. সিতু মিয়া, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মামুন আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলাম শান্তিগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা হোসাইন আহমদ এবং নির্বাহী সদস্য মো. নাজিম উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কমিটির সহ-সভাপতি ও পদ্মার নির্বাহী পরিচালক মো. সাজ্জাদুর রহমান। পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা নাজমুল হক। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আজমল হোসাইন, শোয়েব আহমেদ জায়গীরদার ও মাওলানা মো. ইলিয়াস হোসাইন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. নুরুল ইসলাম, অর্থ সম্পাদক রাজন চন্দ্র দেব, নির্বাহী সদস্য মো. মতিউর রহমান জায়গীরদার, মো. জহিরুল ইসলাম ও আব্দুস শহীদ, বিএনপি নেতা শাহীন মিয়া, জয়কলস ইউনিয়ন কমিটির সদস্য মো. সাব্বির আহমেদ, পূর্ব বীরগাঁও ইউনিয়ন কমিটির সভাপতি শোয়েব আহমেদ শেলু, দরগাপাশা ইউনিয়ন কমিটির সভাপতি মো. মিজানুর রহমান, পাথারিয়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. খালেদ আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ এবং দরগাপাশা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মানসুর হোসাইন তপু।
অভিষেক অধিবেশনের শুরুতে আনন্দ র‌্যালি, জাতীয় সংগীত পরিবেশন ও শপথ গ্রহণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কমিটির প্রচার সম্পাদক সারোয়ার খান লাহিম, নির্বাহী সদস্য ফখরুল ইসলাম জয়, মো. তাজুদ আলী, শাহীন মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়ন কমিটির সভাপতি মো. কিবরিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. জামিল আহমদসহ উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ, কৃষক প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স